শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ মুহাম্মদ (স.)-এর জীবনের কোন অংশটুকু প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ মহানবি (সা.)-এর শৈশবের ঘটনা প্রকাশ পেয়েছে। জন্মের পর মহানবি (সা.)-এর ধাত্রী মা হালিমার গৃহে লালিত পালিত হন। হালিমা (রা.) বনু সাদ গোত্রের লোক ছিলেন। আর বনু সাদ গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলতে পারতো। তাই মহানবি (সা.)-ও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। দৃশ্যকল্প-১এ এই ঘটনাটি ফুটে উঠেছে। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, জরিনা বেগম তার পুত্র সন্তানকে বিশুদ্ধ বাংলা শেখার জন্য বগুড়ার একটি ডে কেয়ার সেন্টারে পাঠান। সেখানে শিশুটি পাঁচ বছরের মধ্যে বাংলা ভাষার উপর উত্তম দখল অর্জন করে। উল্লেখ্য, মহানবি (সা.) হালিমা (রা.)-এর পরিচর্যায় পাঁচ বছর অতিবাহিত করেন। সেখানে বিশুদ্ধ আরবি ভাষা শিখে তিনি মা আমিনার গৃহে প্রত্যাবর্তন করেন। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১ এর ঘটনা মহানবি (সা.)-এর শৈশবের ঘটনারই প্রতিচ্ছবি।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ মুহাম্মদ (স.)-এর জীবনের কোন অংশটুকু প্রকাশ পেয়েছে? ব্…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পাবনার জরিনা বেগম তার নবজাতক পুত্রসন্তান সারওয়ারকে উত্তম পরিচর্যা ও বিশুদ্ধ খাঁটি বাংলা ভাষা শেখার জন্য বগুড়া শহরের একটি ডে কেয়ার সেন্টারে প্রেরণ করেন। পাঁচ বছরের মধ্যে শিশুটি বাংলা ভাষার ওপর উত্তম দখল অর্জন করে। দৃশ্যকল্প-২: ইতিহাস পড়ে জনাব করিম জানতে পারেন যে, দীর্ঘদিন ধরে দুটো গোত্রের মাঝে যুদ্ধ চলার কারণে সৌদি আরবের একটি ভূখন্ডের শান্ত ও নির্মল পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে ওঠে। অতঃপর ৬২২ খ্রি. একজন মহামানবের মধ্যস্থতায় চিরদিনের জন্য সে যুদ্ধ বন্ধ হয়ে যায়। পরিশেষে সকল গোত্রের সম্মতিতে লিখিত সংবিধানের আলোকে একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়।

Comilla · 2024

উত্তর

'যুননুরাইন' হলো হযরত উসমান (রা.)-এর উপাধি, যার অর্থ দুই নূরের অধিকারী।

উত্তর

জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম রসায়নশাস্ত্রের মৌলিক গবেষণায় অসাধারণ অবদান রখেছেন বিধায় তাকে এ শাস্ত্রের জনক বলা হয়। জাবির ইবনে হাইয়ান রসায়ন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যথা-পরিস্রবণ, ভস্মীকরণ, বাষ্পীকরণ, ধাতুর শোধন ও তরলীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া প্রভৃতি আবিষ্কার করেন। এছাড়া তিনি লোহার মরিচা রোধক বার্নিশ, চুলের কলপ, লেখার কালি, কাঁচ ইত্যাদি দ্রব্য প্রস্তুত প্রণালি উদ্ভাবন করেন। এসব আবিষ্কারের ফলে রসায়নশাস্ত্র বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠা পায়। এ কারণে তাকে রসায়নশাস্ত্রের জনক বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ মহানবি (সা.)-এর শৈশবের ঘটনা প্রকাশ পেয়েছে। জন্মের পর মহানবি (সা.)-এর ধাত্রী মা হালিমার গৃহে লালিত পালিত হন। হালিমা (রা.) বনু সাদ গোত্রের লোক ছিলেন। আর বনু সাদ গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলতে পারতো। তাই মহানবি (সা.)-ও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। দৃশ্যকল্প-১এ এই ঘটনাটি ফুটে উঠেছে। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, জরিনা বেগম তার পুত্র সন্তানকে বিশুদ্ধ বাংলা শেখার জন্য বগুড়ার একটি ডে কেয়ার সেন্টারে পাঠান। সেখানে শিশুটি পাঁচ বছরের মধ্যে বাংলা ভাষার উপর উত্তম দখল অর্জন করে। উল্লেখ্য, মহানবি (সা.) হালিমা (রা.)-এর পরিচর্যায় পাঁচ বছর অতিবাহিত করেন। সেখানে বিশুদ্ধ আরবি ভাষা শিখে তিনি মা আমিনার গৃহে প্রত্যাবর্তন করেন। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১ এর ঘটনা মহানবি (সা.)-এর শৈশবের ঘটনারই প্রতিচ্ছবি।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনাটি মহানবি (সা.)-এর মাদানি জীবনে সংঘটিত মদিনা সনদের সাথে সাদৃশ্যপূর্ণ। মহানবি (সা.) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করে গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে চলমান আউস ও খাযরাজ গোত্রদ্বয়ের যুদ্ধ বন্ধ করেন, মুহাজির ও আনসারদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন। মদিনা সনদ প্রণয়ন করেন। দৃশ্যকল্প-২ এ এরূপ ঘটনাই তুলে ধরা হয়েছে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত করিম সাহেব ইতিহাস গ্রন্থ পড়ে আরবের দুটি গোত্রের দ্বন্দ্ব নিরসন ও একটি লিখিত সংবিধান সম্পর্কে জানতে পারেন। আর এই ঐতিহাসিক ঘটনাটি মহানবি (সা.)-এর মাদানি জীবনকে নির্দেশ করে। মহানবি (সা.) মদিনার আউস ও খাযরাজ গোত্রের দ্বন্দ্ব নিরসন ছাড়াও বেশকিছু পদক্ষেপ নেন। যার মধ্যে মদিনা সনদ অন্যতম। মদিনা সনদের ধারা ছিল ৪৭টি। মদিনার বিভিন্ন ধর্মের ও গোত্রের লোকদের সঙ্গে নিয়ে মহানবি (সা.) এ সনদ প্রণয়ন করেন। আর এ সনদটি প্রণয়নের মাধ্যমে ইসলামকে সমুন্নত করে মদিনায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়। পরিশেষে বলা যায়, মহানবি (সা.) মদিনা সনদের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তুলেছিলেন। দৃশ্যকল্প-২ এ বর্ণিত করিম সাহেব মহানবি (সা.)-এর মাদানি জীবনের এ ঘটনাটি সম্পর্কে জ্ঞান লাভ করেছেন।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।