জনাব সাখাওয়াতের মাঝে কোন মুসলিম খলিফার চরিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সাখাওয়াতের মাঝে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের চরিত্র ফুটে উঠেছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) ছিলেন ন্যায় এবং ইনসাফের মূর্তপ্রতীক। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আপন-পর কোনো ভেদাভেদ করতেন না। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। সত্য ও ন্যায়ের জন্য তিনি যেমন কঠোরতা অবলম্বন করতেন, তেমনি মানবতার জন্য তিনি কষ্ট অনুভব করতেন। মানুষের দুঃখ-কষ্ট তাকে পীড়া দিত। তাই তাদের দুঃখ মোচনে তিনি সর্বাত্মক চেষ্টা চালাতেন। উদ্দীপকে জনাব সাখাওয়াত সাহেব তার এ মহান আদর্শকেই অনুসরণ করেছেন। উদ্দীপকে ইছামতি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনাব সাখাওয়াত এলাকার পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেন। তিনি কৃষি কাজের সম্প্রসারণে এলাকার ভরাট হয়ে যাওয়া খালগুলো খননের ব্যবস্থা নেন। গ্রাম আদালতের বিচারকার্যেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করেন। একই বৈশিষ্ট্য হযরত উমরের মধ্যে বিদ্যমান ছিল। হযরত ওমর ন্যায়বিচারক এবং নিরপেক্ষ শাসক ছিলেন। তাই নিজ পুত্র আবু শাহমাকে মদপানের অপরাধে কঠোর শাস্তি দেন। এছাড়াও একজন প্রজাবৎসল শাসক হিসেবে তিনি গভীর রাতে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে প্রজাদের সার্বিক অবস্থা স্বচক্ষে অবলোকন করেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা তাদের ঘরে পৌঁছে দিয়ে আসেন। তিনি নিজ স্ত্রীকে নিয়ে যান প্রসব বেদনায় কাতর বেদুইন নারীকে সাহায্য করার জন্য। পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, হযরত উমর (রা.) ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ। ন্যায় ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা, প্রজাকল্যাণ সাধন করে তিনি আদর্শ শাসক হিসেবে ইতিহাসে অনুকরণীয় হয়ে আছেন। তাই বলা যায়, জনাব সাখাওয়াতের মাঝে হযরত উমরের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব সাখাওয়াতের মাঝে কোন মুসলিম খলিফার চরিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর