বদরুল সাহেবের কর্মকাণ্ডে কোন খলিফার আদর্শ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: বদরুল সাহেবের কর্মকাণ্ডে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.) এর আদর্শ প্রতিফলিত হয়েছে। হযরত উসমান (রা.) ছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী। ব্যবসা করে তিনি অঢেল ধন-সম্পদ অর্জন করেন। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও মানবতার সেবায় অকাতরে তার সম্পদ ব্যয় করেন। বদরুল সাহেবের কর্মকাণ্ডে এমন উদারতা ও মানবসেবার দৃষ্টান্তই লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, বদরুল সাহেব একজন ধনী, উদার ও মানবদরদি লোক। গ্রামে সুপেয় পানির অভাব দেখা দিলে নিজ খরচে তিনি বেশ কয়েকটি গভীর নলকূপ স্থাপন করেন। হযরত উসমান (রা.)-এর সময়ও এমন ঘটনা ঘটেছিল। মদিনার অধিবাসীদের মধ্যে একবার পানির অভাব দেখা দেয়। এ অভাব দূর করার জন্য হযরত উসমান (রা.) ১৮০০০ দিনার দিয়ে 'বীর রুমা' নামক একটি কূপ ক্রয় করে তা ওয়াকফ করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। এছাড়াও তিনি মানবসেবায় অকাতরে সম্পদ ব্যয় করেন। পরিশেষে বলা যায় যে, বদরুল সাহেবের কার্যক্রম হযরত উসমান (রা.)-এর কাজের মতো মানবতার সাথে স্বার্থসংশ্লিষ্ট ছিল। যা সবার জন্য অনুকরণীয় আদর্শ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
বদরুল সাহেবের কর্মকাণ্ডে কোন খলিফার আদর্শ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর