পাঠাগার স্থাপনে নওশাদের ভূমিকায় মহানবি (সঃ)-এর জীবনাদর্শের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: পাঠাগার স্থাপনে নওশাদের ভূমিকায় মহানবি (সা.)-এর জীবনাদর্শের হাজরে আসওয়াদ স্থাপনের দিকটি প্রতিফলিত হয়েছে। মহানবি (সা.) ছিলেন সর্বোত্তম চরিত্রের ধারক ও বাহক। তার ন্যায়পরায়ণতা, বিচক্ষণতা, নিরপেক্ষতা ও চারিত্রিক গুণাবলি সর্বকালে সকল মানুষের জন্য অনুসরণীয় আদর্শ। তার যৌবন বয়সে বিচারকার্যে বিচক্ষণতা, সত্যবাদিতা ও নিরপেক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত হলো পবিত্র কাবা শরিফে হাজরে আসওয়াদ স্থাপন। যার অনুরূপ দৃষ্টান্ত উদ্দীপকের নওশাদের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে নওশাদ তার এলাকায় একটি পাঠাগার স্থাপনকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যাওয়ার উপক্রম হলে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি ভারসাম্যপূর্ণ সমাধান করে অনিবার্য সংঘর্ষ থেকে গ্রামবাসীকে রক্ষা করেন। যা রাসুল (সা.)-এর হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ মহানবি (সা.)-এর বয়স যখন পঁচিশ বছর তখন পবিত্র কাবা শরিফে হাজরে আসওয়াদ (কালো পাথর) স্থাপন নিয়ে আরবের বিভিন্ন গোত্রে বিরোধ দেখা যায়। সবাই হাজরে আসওয়াদ স্থাপনের গৌরব অর্জন করতে চায়। তাতে কেউ ছাড় দিতে রাজি নয়। ফলে গোত্রে-গোত্রে যুদ্ধ বেধে যাওয়ার উপক্রম হয়। অতঃপর সকলে এ সিন্ধান্তে উপনীত হয় যে, পরের দিন সর্বপ্রথম যে ব্যক্তি কাবাঘরে প্রবেশ করবে তার ফয়সালা মেনে নেওয়া হবে। দেখা গেল পরের দিন সকলের আগে হযরত মুহাম্মদ কাবাঘরে প্রবেশ করলেন। সবাই এক বাক্যে বলে উঠল, এই আল-আমিন এসেছেন, আমরা তার প্রতি আস্থাশীল ও সন্তুষ্ট। হযরত মুহাম্মদ অত্যন্ত বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে ফয়সালা দিলেন। মহানবি (সা.) একটি চাদরের ওপর পাথরটি তাদেরকে ধরতে বললেন, সব গোত্র থেকে একজন করে এসে চাদর ধরে পাথাটিকে কাবাঘরে স্থাপন করলেন। মহানবি (সা.)-এর এ নিরপেক্ষ ও বিচক্ষণ সিদ্ধান্তের জন্য তারা অনিবার্য রক্তপাত থেকে বেঁচে গেল। উপরের আলোচনায় দেখা যায়, পাঠাগার স্থাপনের বিষয়ে নওশাদের সিদ্ধান্তটি মহানবি (সা.)-এর যৌবন বয়সে কাবাঘরে হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
পাঠাগার স্থাপনে নওশাদের ভূমিকায় মহানবি (সঃ)-এর জীবনাদর্শের কোন দিকট…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর