উদ্দীপকে উল্লিখিত মহানবি (স.) শেষের বক্তব্যটি যে ভাষণের অংশ সে ভাষণের তাৎপর্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মহানবি (সা.)-এর শেষের বক্তব্যটি মহানবি (সা.)-এর বিদায় হজের ভাষণের অংশবিশেষ। দশম হিজরির (৬৩২ খ্রি.) জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে মহানবি (সা.) এক যুগান্তকারী ভাষণ দেন। এ ভাষণে রাসুল (সা.) মানুষকে ন্যায় ও সত্যের পথে চলার নির্দেশনা প্রদান করেন। উদ্দীপকের শেষের বক্তব্যটিতে মহানবি (সা.) এর ভাষণের সে দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের বক্তব্যে বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মাদ (সা.) সব মানুষের সাথে অন্যায় আচরণ পরিহার করতে বলেন। বর্ণ-গোত্র, বিভেদ ও বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার নির্দেশ দেন। জীবন পরিচালনার জন্য মানুষকে আল্লাহর কুরআন এবং তাঁর রাসুল (সা.)-এর জীবনাদর্শ পরিপূর্ণভাবে অনুসরণ করতে বলেন। মানুষকে সৎকর্মশীল হওয়ার আহ্বান জানান। মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা.) এ ভাষণের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পরকালীন জীবনে শাস্তি থেকে মানুষের মুক্তির উপায় নির্দেশ করেন। অতএব, বিদায় হজের ভাষণের তাৎপর্য অত্যধিক।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মহানবি (স.) শেষের বক্তব্যটি যে ভাষণের অংশ সে ভাষণ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর