নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও বন্দর জামে মসজিদের খতিব সাহেব উপস্থিত মুসুল্লিদের বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে উৎসাহিত করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে জনাব 'ক' তাঁর সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেন। Q. জনাব 'ক' কার্যক্রমের সাথে 'খোলাফায়ে রাশেদুনের' কোন খলিফার কার্যক্রম সাদৃশ্যপূর্ণ?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত উমর (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত আলী (রা)
উত্তর: হযরত আবু বকর (রা)
ব্যাখ্যা: সঠিক উত্তর : ক) হযরত আবু বকর (রা) তথ্য : পাঠ্যবইয়ের তথ্য অনুযায়ী, তাবুক অভিযানের সময় মহানবী (সা.)-এর দান করার আহ্বানে সাড়া দিয়ে হযরত আবু বকর (রা.) তাঁর ঘরের সমুদয় সম্পত্তি বা সব ধনসম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেন। উদ্দীপকের জনাব 'ক'-এর সমুদয় সম্পত্তি দান করার বিষয়টি তাঁর এই মহৎ কাজের সাথেই সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · MCQ