প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: প্রাক-ইসলামি যুগে আবরের সামাজিক অবস্থা অত্যন্ত লাজুক ছিল। মানুষের জানমাল, ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। নরহত্যা, রাহাজানি, খুন-খারাবি, ডাকাতি, মারামারি, কন্যাসন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়াখেলা, মদপান, সুদ, ব্যভিচার ছিল তখনকার নিত্যনৈমিত্তিক ব্যাপার। তৎকালীন সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। তাদেরকে সামাজিক জীব মনে করা হতো না; বরং দাসী হিসেবে বিক্রি করা হতো, ভোগবিলাসের বস্তু মনে করা হতো। তারা গোত্রে গোত্রে বিভক্ত ছিল এবং তারা যাযাবর জীবনযাপন করত। এক কথায় তাদের সামাজিক অবস্থা ছিল বর্বতায় পরিপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
উত্তর