শেয়ারFacebookWhatsApp

আব্দুর রহমান সাহেবের আলোচিত মনীষীর পরিচয় চিহ্নিত করে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে আব্দুর রহমান সাহেবের খুতবায় আলোচিত মনীষী হলেন বিশ্বখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারি (র.)। ইমাম বুখারি (র.) ছিলেন অগাধ স্মৃতিশক্তির অধিকারী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ। তিনি মাত্র ছয় বছর বয়সে পবিত্র কুরআন হিফয করেন এবং দীর্ঘ ১৬ বছর কঠোর সাধনা করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ 'বুখারি শরিফ' সংকলন করেন, যা আল-কুরআনের পরই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, আব্দুর রহমান সাহেবের উল্লিখিত মনীষী ছয় বছর বয়সে কুরআন মুখস্থ করেন এবং ১৬ বছর সাধনা করে বিখ্যাত হাদিস গ্রন্থ সংকলন করেন। পাঠ্যবইয়ের আলোকে আমরা জানি, ইমাম বুখারি (র.) ছয় লাখ হাদিস যাচাই-বাছাই করে দীর্ঘ ষোল বছরে ৭২৭৫টি হাদিস সম্বলিত 'বুখারি শরিফ' রচনা করেন। তাই বলা যায়, আব্দুর রহমান সাহেবের আলোচিত মনীষী হলেন ইমাম বুখারি (র.)।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল

আব্দুর রহমান সাহেবের আলোচিত মনীষীর পরিচয় চিহ্নিত করে ব্যাখ্যা করো।

উদ্দীপক

মালিয়াট গ্রামের বড়ো মসজিদের ইমাম আব্দুর রহমান সাহেব একদিন জুমার খুতবায় একজন মুসলিম মনীষী সম্পর্কে বলেন, “তিনি মাত্র ছয় বছর বয়সে কুরআন হিফয করেন এবং ষোল বছর সাধনা করে বিশ্বখ্যাত একটি হাদিস গ্রন্থ সংকলন করেন। অপরদিকে, ওই গ্রামে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা জাহেদ সাহেব বলেন, 'একজন মুসলিম মনীষী আছেন যিনি ত্রিশ বছর একটানা রোযা রেখেছিলেন এবং প্রতি রমযানে অসংখ্যবার কুরআন খতম করতেন।”

Comilla · 2026

উত্তর

মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর আবির্ভাবের পূর্বে আরবের অজ্ঞতা, বর্বরতা ও অসামাজিক কার্যকলাপে পরিপূর্ণ সময়কালকে 'আইয়্যামে জাহিলিয়্যা' বা অজ্ঞতার যুগ বলা হয়।

উত্তর

মদিনার বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষকে একতাবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য মহানবি (স.) যে ৪৭টি ধারাসম্বলিত ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন, তা-ই মদিনা সনদ। এই সনদে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার, নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা এবং অপরাধের ব্যক্তিগত শাস্তির বিধান সুস্পষ্টভাবে লিপিবদ্ধ ছিল। এর পূর্বে পৃথিবীতে এমন কোনো সুশৃঙ্খল ও লিখিত রাষ্ট্রীয় নীতিমালা ছিল না বলে একে ইতিহাসের প্রথম লিখিত সংবিধান বলা হয়।

উত্তর

উদ্দীপকে আব্দুর রহমান সাহেবের খুতবায় আলোচিত মনীষী হলেন বিশ্বখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারি (র.)। ইমাম বুখারি (র.) ছিলেন অগাধ স্মৃতিশক্তির অধিকারী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ। তিনি মাত্র ছয় বছর বয়সে পবিত্র কুরআন হিফয করেন এবং দীর্ঘ ১৬ বছর কঠোর সাধনা করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ 'বুখারি শরিফ' সংকলন করেন, যা আল-কুরআনের পরই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, আব্দুর রহমান সাহেবের উল্লিখিত মনীষী ছয় বছর বয়সে কুরআন মুখস্থ করেন এবং ১৬ বছর সাধনা করে বিখ্যাত হাদিস গ্রন্থ সংকলন করেন। পাঠ্যবইয়ের আলোকে আমরা জানি, ইমাম বুখারি (র.) ছয় লাখ হাদিস যাচাই-বাছাই করে দীর্ঘ ষোল বছরে ৭২৭৫টি হাদিস সম্বলিত 'বুখারি শরিফ' রচনা করেন। তাই বলা যায়, আব্দুর রহমান সাহেবের আলোচিত মনীষী হলেন ইমাম বুখারি (র.)।

উত্তর

উদ্দীপকে জাহেদ সাহেবের বক্তব্যে ফিকহশাস্ত্রের জনক ইমাম আবু হানিফা (র.)-এর পরিচয় ফুটে উঠেছে। ইমাম আবু হানিফা (র.) ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম ও অবিচল আল্লাহভীরু একজন তাবেঈ। তিনি একাধারে ত্রিশ বছর রোযা রেখেছেন, চল্লিশ বছর রাতে ঘুমাননি এবং প্রতি রমযানে ৬১ বার কুরআন খতম করতেন, যা তার অগাধ তাকওয়া ও ইবাদত প্রমাণ বহন করে। উদ্দীপকে জাহেদ সাহেব এমন একজন মনীষীর কথা বলেছেন যিনি দীর্ঘ ত্রিশ বছর একটানা রোযা রেখেছেন এবং রমযানে অসংখ্যবার কুরআন খতম করেছেন। পাঠ্যবই থেকে আমরা জানতে পারি, ইমাম আবু হানিফা (র.) জীবনেই এই অবিস্মরণীয় ইবাদত পালনের বাস্তব দৃষ্টান্ত রয়েছে। ফিকাহশাস্ত্রের ইমাম আবু হানিফা (রহ.)-এর অবদান অবিস্মরণীয়। তিনি চল্লিশজন মেধাবী ছাত্রকে নিয়ে একটি 'ফিকহ সম্পাদনা বোর্ড' গঠন করেন। এই বোর্ড দীর্ঘ বাইশ বছর গবেষণা করে ৮৩ হাজার মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্রে রূপ দেয়। তার এই যুগান্তকারী অবদানের জন্যই তাকে ফিকাহশাস্ত্রের জনক বলা হয়।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।