হযরত আবু বকর (রা.)-কে 'ইসলামের ত্রাণকর্তা' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রে কতিপয় সমস্যা দেখা দেয়। কেউ কেউ মিথ্যা নবুয়তের দাবি করে, কতিপয় লোক যাকাত দিতে অস্বীকার করে, আবার কতিপয় লোক ইসলাম ত্যাগ করে। হযরত আবু বকর (রা.) অত্যন্ত দৃঢ়তার সাথে এসব মোকাবিলা করেন, ইসলাম ও মুসলমানদের বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন। অন্যদিকে, ইয়ামামার যুদ্ধে কুরআনের অনেক হাফিয শাহাদাতবরণ করেন। এতে কুরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দিলে তিনি পবিত্র কুরআনকে একত্র করে গ্রন্থাকারে প্রকাশ করেন। এসব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করার কারণে হযরত আবু বকর (রা.)-কে ইসলামের 'ত্রাণকর্তা' বলা হয়।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
হযরত আবু বকর (রা.)-কে 'ইসলামের ত্রাণকর্তা' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর