সজিবের কর্মকাণ্ডের দ্বারা কোন খলিফার মানবসেবার সাদৃশ্য পাওয়া যায় তা বিশ্লেষণ কর।
উত্তর: সজিব-এর কর্মকান্ডের সাথে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)-এর মানবসেবার সাদৃশ্য পাওয়া যায়। হযরত উসমান (রা.) ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য তিনি ১৮০০০ (আঠারো হাজার) দিনার (স্বর্ণমুদ্রা) ব্যয় করে একটি কূপ ক্রয় করে তা ওয়াকফ্ করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। মসজিদে নববিতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। তাবুক যুদ্ধের ৩০,০০০ (ত্রিশ হাজার) সৈন্যের এক তৃতীয়াংশ তথা দশ হাজার সৈন্যের ব্যয়ভার তিনি গ্রহণ করেন। রোমান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এ যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই এক হাজার উট প্রদান করেন। এ ছাড়াও তিনি সাতটি ঘোড়া ও এক হাজার দিনার মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর দরবারে দান করেন। তাই বলা যায়, উদ্দীপকে সজিবের নিজ অর্থ দিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ঘরবাড়ি ও রাস্তাঘাট মেরামত করা এবং জনগণকে সাহায্য সহযোগিতা করা হযরত উসমান (রা.) এর মানবসেবার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
সজিবের কর্মকাণ্ডের দ্বারা কোন খলিফার মানবসেবার সাদৃশ্য পাওয়া যায় তা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর