জনাব তোরাব আলীর কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শের সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তোরাব আলীর কাজের মধ্যে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)-এর আদর্শের মিল খুঁজে পাওয়া যায়। হযরত উমর ফারুক (রা.) খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তাঁর মানবীয় গুণটি আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তিনি সত্য ও অসত্যের বিষয়ে অত্যন্ত সজাগ থাকতেন। তিনি রাষ্ট্রের সকল অধিবাসীর খোঁজখবর রাখার জন্য পুলিশ বিভাগ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠান করেন। সেনাবাহিনীকে সুশৃঙ্খল করার জন্য প্রতি চার মাস পর বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করেন। কৃষিকাজের উন্নয়নে খাল খনন করেন। জনসাধারণের অবস্থা স্বপক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা নিয়ে তিনি তাঁবুতে দিয়ে আসেন। স্বীয় স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর এক বেদুইনের স্ত্রীকে সাহায্য করার জন্য তার তাবুতে নিয়ে যান। উদ্দীপকে তোরাব আলীর মাঝে উপরে বর্ণিত আদর্শের প্রতিফলন ঘটেছে। তিনিও জনগণের অবস্থা দেখার জন্য রাতের অন্ধকারে এলাকায় ঘুরে বেড়ান। রোগ যন্ত্রণায় কাতর মানুষের চিকিৎসার ব্যবস্থা করেন। এসকল দিক থেকে জনাব তোরাব আলীর কাজ হযর উমর ফারুক (রা.)-এর আদর্শের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব তোরাব আলীর কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শের সাথে মিল খুঁজে পাও…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর