মিলার শোবার ঘরে যে উপকরণটি ব্যবহৃত হয়েছে তা গৃহের শীতলতা আনয়নে কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের মিলা তার শোবার ঘরে দেয়ালের নীল রঙের সাথে মিল রেখে হালকা নীল রঙের পর্দা টানিয়েছেন; যা গৃহের শীতলতা আনয়নে যথেষ্ট সহায়ক বলে আমি মনে করি। পর্দা হচ্ছে দরজা, জানালার আচ্ছাদন। এটি গৃহসজ্জাকে সৌন্দর্যমণ্ডিত করে রুচিশীলতার পরিচয় দেয়। পর্দা ঘরের আব্রু রক্ষা করে; ঘরে শীতলভাব আনে; ধুলাবালি থেকে কক্ষকে রক্ষা করে এবং কক্ষের শিল্পরূপ সৌন্দর্য সৃষ্টি করে অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয় করে তোলে। উদ্দীপকে দেখা যায়, সৌন্দর্যপিপাসু মিলা তার শোবার ঘরে হালকা নীল রঙের পর্দা টানিয়েছেন। এতে তার শোবার ঘরে ঢুকলেই শীতল ভাব অনুভূত হয়। আমরা জানি, নীল এবং নীলের মিশ্রণে উৎপন্ন রংগুলো শীতল বা স্নিগ্ধ রং নামে পরিচিত। এ রং আপাতত দৃষ্টিতে পরিবেশে শান্তভাব আনে। তাছাড়া আমাদের দেশ যেহেতু গ্রীষ্মপ্রধান, তাই হালকা রঙের পর্দাই আমাদের জন্য উপযোগী। এতে ঘরে শীতলতার সৃষ্টি হয়। ফলে ঘরে ঢুকলেই প্রশান্তি আসে। সুতরাং উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গৃহে শীতলতা আনয়নে পর্দার যথেষ্ট ভূমিকা রয়েছে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
মিলার শোবার ঘরে যে উপকরণটি ব্যবহৃত হয়েছে তা গৃহের শীতলতা আনয়নে কতটু…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর