“রুচিশীল পর্দা নির্বাচনই শাকিলার ঘরের নান্দনিকতার বৃদ্ধির অন্যতম কৌশল।"- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: “রুচিশীল পর্দা নির্বাচনই শাকিলার ঘরের নান্দনিকতা বৃদ্ধির অন্যতম কৌশল।” -উক্তিটি, যথার্থ বলে আমি মনে করি। পর্দা হচ্ছে দরজা, জানালার আচ্ছাদন। গৃহের অভ্যন্তরীণ সজ্জায় পর্দা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্দা গৃহসজ্জাকে সৌন্দর্য মণ্ডিত করে রুচিশীলতার পরিচয় দেয়। পর্দা ঘরের আবু রক্ষা করে; ঘরে শীতলভাব আনে; ধুলাবালি থেকে কক্ষকে রক্ষা করে এবং কক্ষের সৌন্দর্য বাড়ায়। উদ্দীপকে দেখা যায়, সৌন্দর্য সচেতন শাকিলা তার ঘরের নান্দনিকতা বৃদ্ধির জন্য দেয়ালের রং এবং মেঝের আচ্ছাদনের সাথে সামঞ্জস্য রেখে পর্দা নির্বাচন করেন। পর্দা নির্বাচনে শাকিলা আরও যেসব বিষয় বিবেচনায় রাখেন তা হলো আমাদের দেশ যেহেতু গ্রীষ্মপ্রধান তাই তিনি হালকা রঙের পর্দা নির্বাচন করেন, যা তার ঘরে শীতলতার ভাব আনে। ফলে ঘরে ঢুকলেই প্রশান্তি আসে। তাছাড়া পর্দার কাপড় এমন ব্যবহার করেছেন যাতে যত্ন নিতে সহজ হয়। সর্বোপরি বলা যায়, সৌন্দর্য সচেতন শাকিলার ঘরের নান্দনিকতা বৃদ্ধির অন্যতম কৌশল হলো রুচিশীল, পর্দা নির্বাচন।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
“রুচিশীল পর্দা নির্বাচনই শাকিলার ঘরের নান্দনিকতার বৃদ্ধির অন্যতম কৌ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর