দিপার বিকাশের স্তরটি ব্যাখ্যা কর।
উত্তর: দিপার বিকাশের স্তরটি হলো প্রারম্ভিক শৈশব। ২-৬ বছর বয়স পর্যন্ত প্রারম্ভিক শৈশবকাল। এ সময়ে শিশু লম্বা ও ক্ষীণকায় হয়। হাঁটা, দৌড়ানো, আরোহণ করা, ধরা ইত্যাদিতে আরো বেশি দক্ষতা অর্জন করে। তারা অনেক বেশি নিজের কাজগুলো করতে পারে। বিকাশের এ স্তরে শিশুরা পরিবারের সদস্যদের অনুকরণ করে খেলে। তারা সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে। এ বয়সে তারা কৌতূহলী হয় ও অনেক প্রশ্ন করে। দ্দীপকে দেখা যায়, দিপা পাঁচ বছরে পা দিয়েছে। সে বেশ লম্বা হয়েছে। এখন সে নিজের পোশাক পরতে পারে। বর্তমানে সমবয়সীদের সাথে সম্পর্ক করতে আনন্দ পায়। যা, শিশু বিকাশের প্রারম্ভিক শৈশবকে নির্দেশ করে। তাই বলা যায়, দিপার বয়সের স্তরটি হলো প্রারম্ভিক শৈশব।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল
দিপার বিকাশের স্তরটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর