উদ্দীপকে রাতুল বিকাশের যে স্তরে রয়েছে সেই বয়সের বিকাশ মূলক কাজ সম্পর্কে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রাতুলের বয়স ১০ বছর।- সে রয়েছে বিকাশের মধ্য শৈশব স্তরে। এ স্তরের বিকাশমূলক কাজ সম্পর্কে ব্যাখ্যা করা হলো- এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত তাদের পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানে। নতুন নতুন দায়িত্ব পালন ও খেলাধুলায় দক্ষ হয়। নিয়মসমৃদ্ধ খেলাধুলা যেমন- গোল্লাছুট, বৌচি, ফুটবল, ক্রিকেট ইত্যাদিতে তারা অংশ নেয়। যুক্তিপূর্ণ চিন্তা এবং ভাষার দক্ষতা অর্জন করে এবং ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সম্পর্কে তাদের ধারণা সুস্পষ্ট হয়। মধ্য শৈশবের এ স্তর বন্ধুত্ব তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখে। কিন্তু উদ্দীপকের রাহুলের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ করা যায়। মধ্য শৈশবে পদার্পণ করেও সে কারও সাথে মিশতে পারে না এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কেও তার ধারণা স্পষ্ট নয়। আর সে জন্যই তার বাবা-মা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল
উদ্দীপকে রাতুল বিকাশের যে স্তরে রয়েছে সেই বয়সের বিকাশ মূলক কাজ সম্প…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর
