বুলবুলের সম্পদ ধরে না রাখতে পারার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: বুলবুলের মানবীয় সম্পদের সীমাবদ্ধতা বা ঘাটতির কারণে তিনি বস্তুগত সম্পদ ধরে রাখতে পারেন না। যা মানুষের গুণ, চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায় তাকে মানবিক সম্পদ বলে। সামর্থ্যানুযায়ী এ মানবীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সামর্থ্যানুযায়ী সময়, বিদ্যা, শক্তি, জ্ঞান, দক্ষতার যদি সুষ্ঠু ব্যবহার করা যায় তবে পরিবারটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়ে লক্ষ্য অর্জন করতে পারে। পরিবারের সদস্যদের দক্ষতা, পারদর্শিতা, মনোভাব গৃহ ব্যবস্থাপনাকে সহজ করে এবং অমানবীয় বা বস্তুবাচক সম্পদের অপচয় হ্রাস করে এবং সমৃদ্ধি ঘটায়। মানবীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করে বস্তুগত সম্পদ সুসমভাবে ব্যবহার করা যায়। মানবীয় সম্পদ যদি না থাকে বা মানবীয় সম্পদের ঘাটতি থাকে তাহলে বস্তুগত সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয় না। বস্তুগত সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করেই কেবল সম্পদ বৃদ্ধি করা সম্ভব হয়। সুতরাং বলা যায়, বুলবুলের বস্তুগত সম্পদ ধরে না রাখতে পারার কারণ হলো মানবীয় সম্পদের ঘাটতি বা সীমাবদ্ধতা।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) · সৃজনশীল
বুলবুলের সম্পদ ধরে না রাখতে পারার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর