করিম মিয়া সম্পদের কোন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত করিম মিয়া সম্পদের অন্যতম বৈশিষ্ট্য পরস্পর পরিবর্তনশীলতা ও পরিচালনা যোগ্যতাকে কাজে লাগিয়েছেন। সম্পদ পরস্পর পরিবর্তনশীল। এ পরিবর্তন কয়েকটিভাবে করা যায়। যেমন- বিকল্প সম্পদ করে, সম্পদের বহুবিধ ব্যবহারের মাধ্যমে, সম্পদ বিনিময় করে, রূপান্তর করে এবং একটি সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করে। উদ্দীপকে আমরা দেখি, ক্ষুদ্র ব্যবসায়ী করিম মিয়া অল্প পুঁজিতে পুরাতন কাপড় কিনে সম্পদের রূপান্তর বৈশিষ্ট্য কাজে লাগিয়ে বিভিন্ন ডিজাইনের পাপোস, কাঁথা ইত্যাদি তৈরি করে বেশি দামে বিক্রি করেন। আর এভাবেই একটা সময় করিম মিয়া একটি ফ্যাক্টরির মালিক হন। এক্ষেত্রে তিনি সম্পদের পরিচালন যোগ্যতাকেও কাজে লাগিয়েছেন। সম্পদের সুষ্ঠু ব্যবহারকেই পরিচালনা বলা হয়। মানুষ সচেতন বা অচেতনভাবেই হোক ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে থাকেন। যেমন- করিম মিয়ার ফ্যাক্টরি তৈরির ক্ষেত্রে সময়, জ্ঞান, দক্ষতা, অর্থ ইত্যাদি সম্পদের ব্যবহার করা হয়। এসব সম্পদের ব্যবহারের ক্ষেত্রে ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি যেমন- পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ক ও মূল্যায়নের প্রয়োজন হয়। সম্পদের পরিচালন যোগ্যতা বৈশিষ্ট্যের কারণেই আমরা উপকৃত হই। যেমন- লক্ষ্য অর্জন করা যায়, সম্পদ বৃদ্ধি পায়, অর্থনৈতিক উন্নয়ন ঘটে, অভাব ও দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবিলা করা যায় এবং পরিশেষে পরিতৃপ্তি লাভ করা যায়। অতএব আমরা বলতে পারি, করিম মিয়া সম্পদের উপরিউক্ত দুটি বৈশিষ্ট্য অর্থাৎ পরস্পর পরিবর্তনশীলতা ও পরিচালনা যোগ্যতাকে কাজে লাগিয়েছেন।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) · সৃজনশীল
করিম মিয়া সম্পদের কোন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর