পুকুর থেকে রাক্ষুসে মাছ অপসারণ করতে হয় কেন?
উত্তর: যেসব মাছ চাষের মাছকে খেয়ে ফেলে তাকে রাক্ষুসে মাছ বলে। বিভিন্ন রাক্ষুসে মাছ, যেমন- শোল, বোয়াল, চিতল, টাকি, গজার ইত্যাদি মাছ অন্য মাছ বা পোনা খেয়ে ফেলে। আবার চাষকৃত মাছের জায়গা, খাদ্য, অক্সিজেন সবকিছুতেই ভাগ বসায়। এর ফলে চাষকৃত মাছের উৎপাদন কমে যায়। এজন্য পুকুর হতে রাক্ষুসে মাছ অপসারণ করা জরুরি।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল
পুকুর থেকে রাক্ষুসে মাছ অপসারণ করতে হয় কেন?
উত্তর
