মাছের উৎপাদন বৃদ্ধিতে দৃশ্যকল্প-১ এর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: মাছের উৎপাদন বৃদ্ধিতে দৃশ্যকল্প-১ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য অভয়াশ্রম হলো কোনো জলাশয় বা এর একটি নির্দিষ্ট অংশ যেমন- হাওর, বিল বা নদীর কোনো অংশ যেখানে বছরের নির্দিষ্ট কোনো সময়ে বা সারাবছর মাছ ধরা নিষেধ করা হয়। এর ফলে মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত হয়। মাছের অবাধ প্রজনন ও বিচরণক্ষেত্রের সংরক্ষণ ও সম্প্রসারণ হয়। নিরাপদ আশ্রয় তৈরি হওয়ায় বিলুপ্ত প্রায় বা মাছের বিপন্ন প্রজাতির সংরক্ষণ হয়। মাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য নিশ্চিত করা যায়। প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে এদের বংশবিস্তার ও মজুদ বৃদ্ধি করা যায়। এতে মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ হয় এবং আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। উপরের আলোচনা হতে বলা যায়, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য প্রজাতির সংরক্ষণ এবং দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য অভয়াশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল
মাছের উৎপাদন বৃদ্ধিতে দৃশ্যকল্প-১ এর ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
