রহিম মিয়ার কর্মকাণ্ড শুধু বেকারত্ব দূরীকরণ নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রহিম মিয়া বেগুন চাষ করে গুণগতমানের ফসল ফলনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন। তাকে অনুসরণ করে এলাকার অন্যরাও বেগুন চাষে উৎসাহী হন। বেগুন একটি অতি পরিচিত সবজি যা সারাবছর পাওয়া যায়। মানবদেহের জন্য শাকসবজি অত্যাবশ্যক। বাড়ির পাশের পতিত জমি ব্যবহার করে শাকসবজি চাষ করা যায়। বেগুন চাষ করে প্রতি শতকে [গণিত] কেজি বেগুন উৎপাদন করা যায়। উত্তরা জাতের বেগুন শতক প্রতি [গণিত] কেজি পর্যন্ত ফলন দেয়। ফলে বেগুনসহ বিভিন্ন শাকসবজি উৎপাদন করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। এছাড়া শাকসবজি চাষে মহিলা ও পারিবারিক শ্রম শক্তিকে কাজে লাগানো যায় ফলে নতুন শিল্পের সৃষ্টি ও বিকাশ ঘটে। এভাবে শাকসবজি চাষের মাধ্যমে শুধু বেকারত্ব সমস্যার সমাধানই নয়, পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, রহিম মিয়ার কর্মকাণ্ড শুধু বেকারত্ব দূরীকরণ নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়: ৪ কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়: ৪ কৃষিজ উৎপাদন · সৃজনশীল
রহিম মিয়ার কর্মকাণ্ড শুধু বেকারত্ব দূরীকরণ নয়, দেশের আর্থ-সামাজিক উ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর