স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে- মূল্যায়ন করো।
উত্তর: স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান ফিরোজ মিয়ার খামারটিকে লাভজনক হতে সাহায্য করে। স্বাস্থ্যসম্মত পালন বলতে এমন কতগুলো স্বাস্থ্যসম্মত বিধিব্যবস্থাকে বোঝায় যা পশুসম্পদ উৎপাদনে ব্যবহৃত হয়। আবার, পরিমিত খাদ্য প্রদান বলতে বোঝায় যেসব খাদ্যে পশুর প্রয়োজনীয় সকল অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান উপযুক্ত পরিমাণে ও অনুপাতে থাকে। উদ্দীপকের ফিরোজ মিয়া তার খামারে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা অনুসরণ করেন। এতে করে বাসস্থানে আলো-বাতাসের ব্যবস্থা ছাড়াও খাদ্য ও পানির পাত্র সবসময় পরিচ্ছন্ন থাকে। দ্রুত মলমূত্র নিষ্কাশন করায় জীবাণু ছড়াতে সুযোগ পায় না। নিয়মিত কৃমিনাশক ব্যবহারের পাশাপাশি সংক্রামক ব্যাধির প্রতিষেধক টিকা দেওয়ায় গাভিগুলো সুস্থ থাকে। প্রজনন ও প্রসবে নির্জীবাণু পদ্ধতি অবলম্বন করায় গাভি নিরাপদ থাকে। পাশাপাশি পরিমিত খাদ্য প্রদান করায় গাভির শারীরিক বৃদ্ধি ও কোষকলার বিকাশ, ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন, স্নেহ পদার্থ সংরক্ষণ সঠিকভাবে হয়। পরিমিত খাদ্য দৈহিক প্রয়োজন মিটানোর পাশাপাশি অধিক পরিমাণে দুধ ও মাংস উৎপাদন, প্রজননের সক্ষমতা অর্জন, গর্ভাবস্থায় বাচ্চার বিকাশ সাধনে সাহায্য করে। অর্থাৎ উপরোক্ত সুবিধাগুলো পাওয়ায় গাভিগুলো অধিক উৎপাদনের মাধ্যমে খামারটিকে লাভজনক হতে সাহায্য করে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়: ৪ কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়: ৪ কৃষিজ উৎপাদন · সৃজনশীল
স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহা…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
