করিমের ধান চারার বাজার মূল্য অর্ধেকে নেমে আসার প্রেক্ষাপট মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে করিম শুকনো বীজতলা থেকে চারা সংগ্রহ করে আঁটি বেঁধে বাজারে বিক্রি করতে গেলে ক্রেতাগণ চারার শিকড়জনিত ত্রুটি আছে বলে অর্ধেক মূল্য দিয়ে চারা ক্রয়ের প্রস্তাব করেন। শুকনো বীজতলাতে চারা তোলার পূর্বে বীজতলায় পানি সেচ দিয়ে মাটি ভিজিয়ে নেওয়া উত্তম। কারণ এতে বীজতলার মাটি নরম হয়। ফলে চারা তুলতে সুবিধা হয় এবং চারা শিকড় কম ক্ষতিগ্রস্থ হয়। শুকনো বীজতলায় পানি দিয়ে ভিজিয়ে না রেখে চারাগাছ তুলতে গেলে অনেক সময় শিকড় ছিড়ে যায় এমনকি শিকড় মাটির নিচেই থেকে যায়। ফলে ত্রুটিপূর্ণ চারাগাছের বাজারমূল্য কমে যায় এবং ক্রেতারা কিনতে আগ্রহী হয় না। করিম চারা তোলার সময় সাবধানতা অবলম্বন করলে চারার এই শিকড়জনিত ত্রুটি সহজেই দূর করতে পারতো। উপরিউক্ত আলোচনা থেকে বুঝা যায়, করিমের অসাবধানতার জন্য চারার শিকড়জনিত ত্রুটি থাকায় ধান চারার বাজার মূল্য অর্ধেকে নেমে আসা যুক্তিসঙ্গত।
SSC কৃষিশিক্ষা অধ্যায়: ৪ কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়: ৪ কৃষিজ উৎপাদন · সৃজনশীল
করিমের ধান চারার বাজার মূল্য অর্ধেকে নেমে আসার প্রেক্ষাপট মূল্যায়ন …
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর