ইয়াজিদ কে ছিলেন ? সংক্ষেপে লেখো ।
উত্তর: ইয়াজিদ উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়ার পুত্র এবং কুরাইশ নেতা আবু সুফিয়ানের পৌত্র ছিলেন। ৬৮০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে মুয়াবিয়া ইন্তেকাল করলে ইয়াজিদ নিজেকে খলিফা হিসেবে ঘোষণা দেন। তিনি ৬৮০ থেকে ৬৮৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। সিরিয়া ও ইরাক ইয়াজিদের আনুগত্য স্বীকার করে। ঐতিহাসিকদের মতে; ইয়াজিদ ছিল পাপাসক্ত, অত্যাচারী, মদ্যপায়ী ও হৃদয়হীন। এই ইয়াজিদের সাথেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা) এর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
ইয়াজিদ কে ছিলেন ? সংক্ষেপে লেখো ।
উত্তর