মাওয়ালি বলতে কাদেরকে বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: মাওয়ালিদের প্রতি শাসন পরিচালনার যে নীতি গৃহীত হয় তাকে মাওয়ালি নীতি বলে। বংশগতভাবে যারা মুসলিম না বা যারা নতুনভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তাদেরকে মাওয়ালি বলা হয়। সাধারণত মাওয়ালিরা অনারব মুসলিম। নব্য মুসলিম হওয়ায় তাদের প্রতি উমাইয়া বংশের শাসকদের দৃষ্টিভঙ্গি ছিল নেতিবাচক। এজন্য তাদেরকে বৈষম্যমূলক খারাজ ও জিজিয়া কর দিতে হতো। একমাত্র উমর বিন আবদুল আজিজ এ ধরনের বৈষম্যমূলক কর হতে তাদেরকে মুক্তি দেন।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
মাওয়ালি বলতে কাদেরকে বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর