সামঞ্জস্যপূর্ণ উমাইয়া খলিফার শাসনামলে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণের বিবরণ দাও ।
উত্তর: সামঞ্জস্যপূর্ণ উমাইয়া খলিফা অর্থাৎ খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের শাসনামলে মুসলিম সাম্রাজ্যের সীমানা অনেক দূর পর্যন্ত সম্প্রসারিত হয় । খলিফা আবদুল মালিকের পুত্র আল ওয়ালিদ পিতার মতো একজন সুযোগ্য শাসক ছিলেন। ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে তার নাম স্মরণীয় হয়ে আছে। তিনি সিংহাসনে আরোহণ করে পিতার বৈদেশিক নীতি অনুসরণ করেন। ফলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহু স্থানে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় । উদ্দীপকে দেখা যায়, তৈমুর লং তার রাষ্ট্রসীমা পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত সম্প্রসারিত করেন। খলিফা ওয়ালিদের ক্ষেত্রেও এমনটি দেখা যায় । তিনি শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ এবং কোতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসায়েরের মতো সুদক্ষ, রণনিপুণ সেনাপতিদের সহায়তা পেয়েছিলেন। তাদের অসাধারণ শৌর্যবীর্য এবং অক্লান্ত চেষ্টার ফলে বহুস্থানে আরব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ৭০৫ খ্রিষ্টাব্দে খলিফা ওয়ালিদের ভাই মাসলামা ও পুত্র আব্বাসের সহায়তায় কোতায়বা মধ্য এশিয়ার বোখারা, সমরখন্দ দখল করেন। ৭১৪ খ্রিষ্টাব্দে তিনি কাশগড় জয় করে সমগ্র মধ্য এশিয়া মুসলিমদের অধীনে আনেন । এদিকে সিন্ধুর রাজা দাহিরের ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের কারণে ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের আদেশে সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু দখল করেন। অন্যদিকে, সেনাপতি মুসার সাহায্যে ওয়ালিদ নৌপথে আক্রমণ চালিয়ে রোমানদের কাছ থেকে মেজকা, মিনকা, ইভিকা প্রভৃতি দ্বীপ জয় করে মুসলিম শাসনভুক্ত করেন। তাছাড়া খলিফা ওয়ালিদ স্পেন জয় করার জন্য মুসাকে পাঠান। তিনি সেনাপতি তারিক বিন জিয়াদকে সাথে নিয়ে ৭১২ খ্রিষ্টাব্দে রাজা রডারিককে পরাজিত করে স্পেন জয় করেন। এভাবে ওয়ালিদের সাম্রাজ্য একদিকে আটলান্টিক মহাসাগর থেকে পিরেনিজ পর্বতমালা এবং ভারতের সিন্ধু থেকে শুরু করে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে । পরিশেষে বলা যায়, খলিফা ওয়ালিদের সময়ই ইসলামি সাম্রাজ্য সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়। এ কারণেই তিনি মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা হিসেবে মর্যাদা লাভ করেন।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
সামঞ্জস্যপূর্ণ উমাইয়া খলিফার শাসনামলে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর