মাওয়ালি কারা ? মাওয়ালী নীতি সম্পর্কে ব্যাখ্যা করো।
উত্তর: জন্মগতভাবে যারা মুসলিম না বা যারা নতুনভাবে ধর্মে দীক্ষিত হয়েছে তাদেরকে মাওয়ালি বলা হয়। উমাইয়া খলিফা দ্বিতীয় ওমরের আগ পর্যন্ত মাওয়ালিদের দ্বিতীয় শ্রেণির মুসলমানের মর্যাদা দেওয়া হতো। খলিফা আবদুল মালিক তাদের ওপর জিজিয়া ও খারাজ আরোপ করেন। কিন্তু দ্বিতীয় ওমর ক্ষমতায় আরোহণ করে তাদের প্রতি এ নীতি পরিহার করেন। তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মাওয়ালিদের নিয়োগ দেন। এছাড়া তাদের ওপর অতিরিক্ত কর রহিত করেন । উমাইয়ারা আফ্রিকানদের কাছ থেকে যে নিষ্ঠুর শিশুকর আদায় করত তাও তিনি রহিত করেন।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
মাওয়ালি কারা ? মাওয়ালী নীতি সম্পর্কে ব্যাখ্যা করো।
উত্তর