উদ্দীপকটি অনেকাংশেই উক্ত শাসকের কর্মকাণ্ডের সমর্থন করেনা— মতামত দাও ।
উত্তর: উদ্দীপকটি অনেকাংশেই উক্ত শাসকের অর্থাৎ উমর বিন আবদুল আজিজের কর্মকাণ্ডকে সমর্থন করে না— উক্তিটি যথার্থ । উদ্দীপকে লক্ষ করা যায় যে, মুঘল সম্রাট দাক্ষিণাত্যে সমর অভিযান পরিচালনা করতে গিয়ে অস্ত্র হাতে নিয়েছেন । এই দাক্ষিণাত্য অভিযানের সময় অনেক মন্দির ধ্বংস এবং মন্দিরের ধন-সম্পদ লুট করা হয়। এই বিষয়গুলোর সাথে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের কর্মকাণ্ডের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। আবদুল আজিজ তার শাসনামলে কোনো সামরিক অভিযান পরিচালনা করেননি এবং কোনো মন্দিরও ধ্বংস করেননি খলিফা ওমর বিন আবদুল আজিজ সাম্রাজ্যবাদী নীতি পরিহার করেন। এ কারণে তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য কোনো সামরিক অভিযান প্রেরণ করেননি। বরং তিনি পূর্বে পরিচালিত অভিযানসমূহ বন্ধ করে দেন। এ সময় মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয়ের দ্বারপ্রান্তে এসে পৌছালেও তিনি সেখান থেকে অবরোধ তুলে নেন । তিনি সাম্রাজ্যবাদী নীতি পরিহার করে সাম্রাজ্যে সংহতি বিধানে মনোযোগ দেন। এছাড়া তিনি গোঁড়া, মুসলিম হলেও আওরঙ্গজেবের মতো কোনো মন্দির ধ্বংস করেননি। তিনি নিজেকে খলিফার চেয়ে মুসলমান ভাবতে বেশি পছন্দ করতেন। তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিতদের বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা দিলে পারস্য, ইফরিকিয়া (উত্তর আফ্রিকা) মিসর প্রভৃতি অঞ্চলের বহুলোক ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়। তিনি মুসলমানদের বিশেষ সুযোগ সুবিধা দিলেও অমুসলিমদের প্রতি অবিচার করেননি। তার শাসনকালে নতুন মন্দির এবং গির্জা নির্মাণ নিষিদ্ধ থাকলেও পুরোনোগুলো ধ্বংস করা হয়নি। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের মুঘল সম্রাট আওরঙ্গজেবের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের কিছু ক্ষেত্রে মিল থাকলেও সাম্রাজ্যবাদী নীতি এবং অমুসলিম নীতির ক্ষেত্রে উভয়ের মধ্যে কোনো মিল নেই ।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
উদ্দীপকটি অনেকাংশেই উক্ত শাসকের কর্মকাণ্ডের সমর্থন করেনা— মতামত দাও ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর