আল-ওয়ালিদকে শ্রেষ্ঠ বিজেতা বলা হয় কেন?
উত্তর: খলিফা ওয়ালিদের সময়ই ইসলামি সাম্রাজ্য সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়। এ কারণেই তিনি মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা হিসেবে মর্যাদা লাভ করেন। খলিফা আবদুল মালিকের পুত্র আল ওয়ালিদ পিতার মতো একজন সুযোগ্য শাসক ছিলেন। ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে তার নাম স্মরণীয় হয়ে আছে। তিনি সিংহাসনে আরোহণ করে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহু স্থানে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন। তার দক্ষ সেনাপতিদের সহায়তায় ওয়ালিদের সাম্রাজ্য একদিকে আটলান্টিক মহাসাগর থেকে পিরেনিজ পর্বতমালা' এবং ভারতের সিন্ধু থেকে শুরু করে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এ কারণে তাকে শ্রেষ্ঠ বিজেতা বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
আল-ওয়ালিদকে শ্রেষ্ঠ বিজেতা বলা হয় কেন?
উত্তর