বরকত সাহেবের শাসনকাজের সাথে যে খলিফার শাসনের মিল রয়েছে তার শাসন নীতি ও সংস্কারের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের বরকত সাহেবের শাসন কাজের সাথে উমাইয়া খলিফা আবদুল মালিকের মিল রয়েছে। খলিফা আবদুল মালিকের শাসনকালকে. উমাইয়া যুগের শ্রেষ্ঠ সংস্কারমূলক শাসনকাল বলা হয়। তিনি সিংহাসনে আরোহণ করেই সংস্কারমূলক অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন। উদ্দীপকের খলিফার মধ্যেও এরূপ সংস্কার প্রতিফলিত হয়েছে। উদ্দপকের বরকত সাহেব তার শাসনামলে দৃঢ় হস্তে বিভিন্ন বিদ্রোহ দমন করে এবং নানা সংস্কার সাধন করে রাষ্ট্রকে সুসংহত করেন। খলিফা আবদুল মালিকও রাষ্ট্রে আরব জাতীয় সংহতি বৃদ্ধি ও সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রচলনের জন্য সালেহ বিন আবদুর রহমান নামে জনৈক বিশিষ্ট পারসিক মুসলমানের পরামর্শে সরকারি কাজে আরবি ভাষা ব্যবহারের নির্দেশ দেন। আরবি রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভের পর আরব অনারব সকলের কাছে এর পাঠ সহজ করার লক্ষ্যে তিনি আরবি হরফে হরকত ও নোকতার প্রবর্তন করেন। বৈদেশিক মুদ্রা বিনিময় সমস্যা সমাধানের জন্য আবদুল মালিক খাঁটি আরবি মুদ্রা প্রচলন করেন। এজন্য তিনি ৬৯৫ খ্রিষ্টাব্দে দামেস্কে একটি টাকশাল নির্মাণ করে দিনার, দিরহাম ও ফালুস নামে স্বর্ণ, রৌপ্য ও তাম্রমুদ্রার প্রচলন করেন। আবদুল মালিক রাজস্ব সংস্কারের জন্য মাওয়ালিদের ওপর জিজিয়া ও খারাজ কর বাধ্যতামূলক করেন। চাষাবাদের সুবিধার জন্য তিনি সেচ সুবিধা এবং খাল খননের ব্যবস্থা করেন। এছাড়াও আবদুল মালিক ডাক বিভাগের সংস্কার, রেজিস্ট্রি বিভাগের সংস্কার এবং বিচার বিভাগ প্রতিষ্ঠা ও সংস্কার করে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সুতরাং বরকত সাহেবের কাজের সাথে আবদুল মালিকের সংস্কারমূলক কাজের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
বরকত সাহেবের শাসনকাজের সাথে যে খলিফার শাসনের মিল রয়েছে তার শাসন নীত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর