দ্বিতীয় উমরকে পঞ্চম খলিফা বলা হয় কেন?
উত্তর: খলিফা সুলায়মানের মৃত্যুর পর তার মনোনয়নক্রমে উমর বিন আব্দুল আজিজ ৭১৭ খ্রিষ্টাব্দে খিলাফত লাভ করেন। তিনি সকল উমাইয়া খলিফা হতে ব্যতিক্রম ছিলেন। তার মধ্যে খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও নীতি লক্ষ করা যায়। উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র তিনি মজলিস-উশ-শূরার পরামর্শ মোতাবেক শাসনকার্য পরিচালনা করতেন। উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র তিনিই সৎ, সরল, পবিত্র ও ধার্মিক ছিলেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আদর্শের ও নীতির অনুসারী ছিলেন। এজন্য তাকে 'দ্বিতীয় উমর' ও 'পঞ্চম খলিফা' বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
দ্বিতীয় উমরকে পঞ্চম খলিফা বলা হয় কেন?
উত্তর