উক্ত খলিফার তিন জন সেনাপতির কৃতিত্ব মূল্যায়ন করো।
উত্তর: উক্ত খলিফা তথা প্রথম ওয়ালিদের তিন জন সেনাপতির দক্ষতায় উমাইয়া খিলাফতের সর্বাধিক বিস্তৃতি ঘটেছিল। উমাইয়া খলিফা আল ওয়ালিদ ছিলেন তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ বিজেতাদের অন্যতম। তবে তিনি শুধু তার নিজস্ব বীরত্বে এত বিশাল সাম্রাজ্যের অধিকারী হতে পারেননি। দক্ষ সেনাপতিদের অক্লান্ত চেষ্টা ও অসাধারণ শৌর্যবীর্যের বদৌলতেই আল ওয়ালিদ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহুস্থানে আরব অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। উদ্দীপকেও রাজ্য বিস্তারে দক্ষ সেনাপতিদের অবদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত দুর্ধর্ষ মোঙ্গল বিজেতা চেঙ্গিস খানের মতো খলিফা প্রথম ওয়ালিদের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রেও সেনাপতিদের অনুরূপ ভূমিকা লক্ষণীয়। প্রথম ওয়ালিদ তার শাসনামলে হাজ্জাজ, কোতায়বা, ইবনে কাসিম, তারিক ও মুসার মতো বিখ্যাত রণনিপুণ সেনাপতিদের সাহায্য লাভকরার ফলে সাম্রাজ্য বিস্তারে অভাবনীয় সফলতা অর্জন করেছিলেন। ৭০৫ খ্রিষ্টাব্দে খলিফা ওয়ালিদের ভাই মাসলামা ও ছেলে আব্বাসের সহায়তায় কোতায়বা মধ্য এশিয়ার বোখারা, সমরখন্দ দখল করেন। ৭১০-৭১৩ খ্রিষ্টাব্দের মধ্যে কোতায়বা, খোজান্দা, তাসখন্দ ও ফারগানা দখল করে চীন সীমান্তে পৌঁছেন। ৭১৪ খ্রিষ্টাব্দে তিনি কাশগড় জয় করে সমগ্র মধ্য এশিয়া নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিলেন। এদিকে ভারতের সিন্ধুর রাজা দাহিরের দম্ভের জবাবে ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের আদেশে সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু অধিকার করেন। অন্যদিকে ইফ্রিকিয়ার শাসনকর্তা মুসা নৌপথে আক্রমণ চালিয়ে মেজকা, মিনকা, ইভিকা প্রভৃতি দ্বীপ রোমানদের কাছ থেকে জয় করে মুসলিম সাম্রাজ্যভুক্ত করেন। তার সেনাপতি তারিক বিন জিয়াদ ৭১১ খ্রিষ্টাব্দে মাত্র ১২,০০০ সৈন্য নিয়ে স্পেনের রাজা রডারিককে পরাজিত করে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। উপরের আলোচনা থেকে বলা যায়, যোগ্য সেনাপতিদের দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই ওয়ালিদের সাম্রাজ্য একদিকে স্পেনের উত্তর আটলান্টিক উপকূল থেকে স্পেন-ফ্রান্স সীমান্তের পিরেনিজ পর্বতমালা ও অদূরের দ্বীপাঞ্চল এবং অন্যদিকে ভারতের সিন্ধু থেকে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
উক্ত খলিফার তিন জন সেনাপতির কৃতিত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর