উদ্দীপকে উল্লিখিত ছকের মাধ্যমে যে খলিফাকে নির্দেশ করা হয়েছে তাঁর জাতীয়তাবাদ নীতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছকে উমাইয়া খলিফা আবদুল মালিককে নির্দেশ করা করা হয়েছে। তার শাসন নীতির প্রধান বৈশিষ্ট্য ছিল আরব জাতীয়তাবাদ। খলিফা আবদুল মালিক ছিলেন উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাকে রাজেন্দ্র বলা হতো। তিনি আরব জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়ে শাসন নীতি প্রণয়ন করেছিলেন। জেরুজালেমে নির্মিত কুব্বাতুস সাখরা তার ধর্মীয় ও রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ ছিল। উদ্দীপকে বর্ণিত তথ্যগুলো তার ক্ষেত্রেই প্রযোজ্য। আবদুল মালিকের শাসননীতির মূল বিষয় ছিল আরব জাতীয়তাবাদী চেতনার বিকাশ। তিনি শাসন ক্ষমতায় বসে দেখেন যে, আরব মুসলিমরা রাজ্য শাসন করলেও মূলত অনারব জনগোষ্ঠী বিশেষ করে পারসিক ও রোমানরা উমাইয়া খিলাফতের প্রশাসন পরিচালনা করছে। এমতাবস্থায় তিনি বিজাতীয়দের প্রভাব হ্রাস করার লক্ষ্যে আরবি ভাষাভাষীদের চাকরি দেওয়ার বিধান চালু করেন। আবদুল মালিক রাষ্ট্রে আরব জাতীয়তাবাদের প্রতিফলন ঘটানো এবং সুষ্ঠু শাসনব্যবস্থা প্রবর্তনের জন্য ফারসি, সিরীয় ও গ্রিকসহ প্রচলিত ভাষার পরিবর্তন সাধন করে আরবিকে রাষ্ট্র ভাষার মর্যাদা দান করেন। এ ব্যবস্থার ফলে অনারব মুসলমানেরা কর্মচ্যুত হলে তাদের স্থলে রাষ্ট্রের বিভিন্ন বিভাগে আরব মুসলমানেরা নিযুক্ত হন। আবদুল মালিক ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য দিনার, দিরহাম, ও ফালুস নামের স্বর্ণ, রৌপ্য ও তাম্র মুদ্রা প্রচলন করেন। এছাড়া তিনি আরবীয় জাতীয়তাবাদের বিকাশের জন্য আরবি লিপির উন্নতি বিধানেও কাজ করেন।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছকের মাধ্যমে যে খলিফাকে নির্দেশ করা হয়েছে তাঁর জা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর