উক্ত ধর্ম সংস্কার আন্দোলন আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল।'- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সংস্কার আন্দোলনের মতো উক্ত আন্দোলন অর্থাৎ ফরায়েজি আন্দোলনও তৎকালীন সমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল- উক্তিটি যথার্থ। উদ্দীপকে বলা হয়েছে, হারুন সাহেব নিজ দেশের মুসলমানদের অনৈসলামিক কর্মকাণ্ড দেখে মর্মাহত হন। তিনি বিপথগামী মুসলমানদের ইসলামের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে। অনুরূপভাবে হাজি শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনের ফলেও তৎকালীন মুসলিম সমাজে অনেক পরিবর্তন সাধিত হয়। হাজি শরীয়তউল্লাহ ছিলেন একাধারে ধর্মীয় ও রাজনৈতিক নেতা, সমাজসংস্কারক এবং সর্বোপরি ইংরেজ শাসনের বিরুদ্ধে এক বলিষ্ঠ ও প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি লক্ষ করেন যে, বাংলার মুসলমান সমাজ নানাবিধ কুসংস্কার ও অনৈসলামিক রীতি-নীতিতে আচ্ছন্ন। তাছাড়া জমিদার ও নীলকরদের অত্যাচারেও মুসলমানদের জীবন ছিল দুর্বিষহ। এ পরিস্থিতিতে শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলন গড়ে তোলেন। এ আন্দোলনের ফলে তৎকালীন সমাজে ব্যাপক পরিবর্তন আসে। তার এ আন্দোলনের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়। এ আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যকার নানা অনৈসলামিক কর্মকাণ্ড ও কুসংস্কার দূরীভূত হয়। এ আন্দোলনের মাধ্যমে ফরায়েজিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় এবং সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তাছাড়া মুসলিম সমাজে পঞ্চায়েত ব্যবস্থার প্রচলন ঘটে। এ আন্দোলনের মাধ্যমে মুসলমানরা তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কেও সচেতন হয়। সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলার মানুষ যখন কুসংস্কার এবং ইংরেজদের শাসন-শোষণে জর্জরিত ঠিক সেই ক্রান্তিকালে হাজি শরীয়তউল্লাহ গড়ে তোলেন ফরায়েজি আন্দোলন। এটি তৎকালীন সমাজ থেকে কুসংস্কার দূর করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
উক্ত ধর্ম সংস্কার আন্দোলন আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে ব্যাপক প্রভাব …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর