ছিয়াত্তরের মন্বন্তর বলতে কী বোঝায়?
উত্তর: লর্ড ক্লাইভের প্রবর্তিত দ্বৈতশাসনের বিরূপ প্রভাবের কারণে বাংলায় ১১৭৬ বঙ্গাব্দে যে মহাদুর্ভিক্ষ হয় তা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। দ্বৈত শাসনব্যবস্থায় কোম্পানি রাজস্ব সংগ্রহের কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ফলে বাংলায় অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। তাছাড়া ১৭৬৮ সাল থেকে ১৭৭০ সাল পর্যন্ত টানা তিন বছর বৃষ্টির অভাবে ফসল উৎপাদন ব্যাহত হয়। ভালো ফসল না হওয়ার পরও কোম্পানি করের হার না কমিয়ে বরং বৃদ্ধি করতে থাকে। যার চূড়ান্ত ফলাফল হিসেবে ১৭৭০ সালে দেখা দেয় মহাদুর্ভিক্ষ। বাংলা ১১৭৬ সালে এ দুর্ভিক্ষ হয় বলে একে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
ছিয়াত্তরের মন্বন্তর বলতে কী বোঝায়?
উত্তর