উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ধর্মসংস্কার আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির কর্মকাণ্ডের সাথে হাজি শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সংস্কার আন্দোলনগুলোর মধ্যে ফরায়েজি আন্দোলন ছিল অন্যতম। ইসলামের নানা অনৈসলামিক রীতিনীতি বন্ধ করা এবং মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নয়নে হাজি শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলন গড়ে তোলেন। তিনি মুসলমানদের কুসংস্কার ও নীতিবর্জিত কার্যকলাপ বন্ধের জন্য এ আন্দোলনের সূচনা করেন। উদ্দীপকের হারুন সাহেবের কর্মকাণ্ডেও এ আন্দোলনের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের হারুন সাহেব সৌদি আরব থেকে দেশে ফিরে এসে দেশের মানুষের মধ্য থেকে নানা কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ড দূরীকরণের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলেন। একইভাবে হাজি শরীয়তউল্লাহ তৎকালীন মুসলমানদের মধ্যে বিদ্যমান কবরপূজা, পিরপূজা, উরস, মানতের মতো নানা ধর্মীয় কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ড দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। এছাড়াও তিনি লক্ষ করেন যে, নতুন জমিদার শ্রেণি মুসলমানদের ওপর নানা অত্যাচার-নির্যাতন করে। হিন্দুদের পূজা ও জমিদার সন্তানদের বিদেশে শিক্ষালাভের জন্য মুসলমানদের চাঁদা দিতে হয়। এমনকি মুসলমানদের দাড়ি রাখার ওপর কর ধার্য করা হয়। এসব দেখে তিনি ধর্মীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে মুসলমানদের সংগঠিত করে তাদেরকে ঐক্যবদ্ধ করেন, যা ফরায়েজি আন্দোলন নামে পরিচিতি লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের হারুন সাহেবের ধর্মীয় আন্দোলনে বাংলার ফরায়েজি আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর