শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে উক্ত নেতার সংগ্রামী জীবনের তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর: বাংলা তথা ভারতবর্ষে সমাজ সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত নেতা অর্থাৎ তিতুমীরের সংগ্রামী জীবন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তিতুমীর ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করে বাংলার মুসলিম সমাজে প্রচলিত নানা কুসংস্কার দূর করার চেষ্টা করেন। ১৮২২ সালে তিনি মক্কায় হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে উত্তর ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদ শহীদের সাথে তিতুমীরের সাক্ষাত হয়। তার আদর্শে প্রভাবিত হয়ে পিরপূজা, কবর পূজাসহ বিভিন্ন অনৈসলামিক রীতিনীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। অতি অল্প সময়ের মধ্যে তিতুমীরের ধর্মীয় শিক্ষায় আকৃষ্ট হয়ে অনেকে তার শিষ্যত্ব গ্রহণ করেন। ধর্মীয় আদর্শ প্রচারের পাশাপাশি তিতুমীর বাংলার নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষার জন্য অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় জমিদাররা কৃষকের ওপর নানা অজুহাতে বিভিন্ন ধরনের কর আরোপ করে তা জোর করে আদায় করত এবং জোরপূর্বক কৃষকদের নীলচাষে বাধ্য করত। নীলকর ও জমিদারদের অত্যাচারে তখন কৃষকের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। তাদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষার জন্য তিতুমীর লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। বিহারের পূর্ণিয়ার পুড়া গ্রামের জমিদার কৃষ্ণদেব রায়, পশ্চিমবঙ্গের টাকি ও গোবরডাঙার জমিদার কালিপ্রসন্ন মুখোপাধ্যায় ও মোল্লাহাটির নীলকুঠিয়াল ডেভিসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিতুমীর তাদের পরাজিত করেন। ব্রিটিশ সরকার তাকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে। ১৮৩১ সালে তিতুমীর ব্রিটিশ সেনাবাহিনীর সাথে লড়াই করে শহিদ হন। অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তৎকালীন বাংলার নিপীড়িত কৃষক ও তাঁতীকুলের সমন্বয়ে পরিচালিত তিতুমীরের আন্দোলন ছিল একটি গণবিপ্লব। এ বিপ্লব তখন পরিপূর্ণভাবে সফল না হলেও মানুষের অধিকার রক্ষায় এবং পরবর্তীকালে ভারতীয়দের মুক্তি সংগ্রামের প্রেরণা হিসেবে কাজ করেছিল।

HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল

উদ্দীপকের আলোকে উক্ত নেতার সংগ্রামী জীবনের তাৎপর্য বিশ্লেষণ করো।

উদ্দীপক

ইনসান আলি বাল্যকাল থেকে সাহসী, মেধাবী ও ধর্মপরায়ণ ছিলেন। পরাধীন দেশে স্বজাতির নানা অসংগতি দেখে তিনি ব্যথিত হন। বিদেশি শাসকগোষ্ঠীর শোষণ ও অত্যাচারে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি বিদেশি শক্তির বিনাশে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েন। তিনি স্বদেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির লক্ষ্যে দলবলসহ জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই চালিয়ে যান। তাঁর এ সংগ্রাম ব্যর্থ হলেও পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে।

উত্তর

আরবি 'ফরজ' শব্দ থেকে 'ফরায়েজি' শব্দের উৎপত্তি হয়েছে।

উত্তর

নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয়। ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। দুদু মিয়ার মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলনের গতি স্তিমিত হয়ে পড়ে। এছাড়া সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং দুদু মিয়ার উত্তরাধিকারীদের অদূরদর্শিতা ও আন্দোলনের লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাবে ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয়।

উত্তর

উদ্দীপকের চরিত্র অর্থাৎ ইনসান আলির সাথে ঊনবিংশ শতকে বাংলার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা তিতুমীরের মিল পাওয়া যায়। মীর নিসার আলী ওরফে তিতুমীর বাল্যকাল থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি অল্প বয়সে আরবি, ফার্সি ও উর্দুভাষা, শরিয়তের বিভিন্ন বিষয় এবং অঙ্কশাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেন। মুসলিম সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলন এবং ব্রিটিশবিরোধী সংগ্রাম পরিচালনা করে তিনি বাংলার মুসলিম জাগরণের অগ্রসৈনিক হিসেবে পরিচিতি লাভ করেন। উদ্দীপকেও এরূপ বিষয় বর্ণিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, বিভিন্ন গুণের অধীকারী ইনসান আলি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিদেশি শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েন। তার এ সংগ্রাম ব্যর্থ হলেও তা পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে। একইভাবে তিতুমীর মুসলিম সমাজের নানা কুসংস্কার এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে সাধারণ মানুষের দুর্গতি দেখে ব্যথিত হন। সে সময় বাংলার নিরীহ ও দরিদ্র কৃষক সম্প্রদায়ের ওপর অত্যাচারী জমিদার ও নীলকরদের শোষণ ও উৎপীড়ন মারাত্মক আকার ধারণ করে। এসব অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তিতুমীর বাংলার কৃষকদের সংগঠিত করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ইংরেজ সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য তিনি পশ্চিমবঙ্গের বারাসাতের নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। কিন্তু ইংরেজদের উন্নত অস্ত্রের আক্রমণে তিতুমীর তার দলের অনেক সৈন্যসহ শহিদ হন। তার এ সংগ্রাম পরবর্তী সময়ে বাংলার মানুষকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা দেয়। সুতরাং বলা যায়, ইনসান আলির সাথে ঊনবিংশ শতকের বাংলার নেতা তিতুমীরের মিল রয়েছে।

উত্তর

বাংলা তথা ভারতবর্ষে সমাজ সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত নেতা অর্থাৎ তিতুমীরের সংগ্রামী জীবন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তিতুমীর ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করে বাংলার মুসলিম সমাজে প্রচলিত নানা কুসংস্কার দূর করার চেষ্টা করেন। ১৮২২ সালে তিনি মক্কায় হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে উত্তর ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদ শহীদের সাথে তিতুমীরের সাক্ষাত হয়। তার আদর্শে প্রভাবিত হয়ে পিরপূজা, কবর পূজাসহ বিভিন্ন অনৈসলামিক রীতিনীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। অতি অল্প সময়ের মধ্যে তিতুমীরের ধর্মীয় শিক্ষায় আকৃষ্ট হয়ে অনেকে তার শিষ্যত্ব গ্রহণ করেন। ধর্মীয় আদর্শ প্রচারের পাশাপাশি তিতুমীর বাংলার নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষার জন্য অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় জমিদাররা কৃষকের ওপর নানা অজুহাতে বিভিন্ন ধরনের কর আরোপ করে তা জোর করে আদায় করত এবং জোরপূর্বক কৃষকদের নীলচাষে বাধ্য করত। নীলকর ও জমিদারদের অত্যাচারে তখন কৃষকের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। তাদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষার জন্য তিতুমীর লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। বিহারের পূর্ণিয়ার পুড়া গ্রামের জমিদার কৃষ্ণদেব রায়, পশ্চিমবঙ্গের টাকি ও গোবরডাঙার জমিদার কালিপ্রসন্ন মুখোপাধ্যায় ও মোল্লাহাটির নীলকুঠিয়াল ডেভিসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিতুমীর তাদের পরাজিত করেন। ব্রিটিশ সরকার তাকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে। ১৮৩১ সালে তিতুমীর ব্রিটিশ সেনাবাহিনীর সাথে লড়াই করে শহিদ হন। অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তৎকালীন বাংলার নিপীড়িত কৃষক ও তাঁতীকুলের সমন্বয়ে পরিচালিত তিতুমীরের আন্দোলন ছিল একটি গণবিপ্লব। এ বিপ্লব তখন পরিপূর্ণভাবে সফল না হলেও মানুষের অধিকার রক্ষায় এবং পরবর্তীকালে ভারতীয়দের মুক্তি সংগ্রামের প্রেরণা হিসেবে কাজ করেছিল।
HSCIslamic History 1st paperChapter 4 : উমাইয়া খিলাফত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো"- কথাটি শাহরিয়ার তুষার ছোট বেলা থেকেই গভীরভাবে বিশ্বাস করতেন। তিনি ছাত্রজীবনে ছিলেন তুখোড় ছাত্রনেতা। দেশের প্রধানমন্ত্রী মেধাবী তুষারের গুণে মুগ্ধ হয়ে তার সাথে নিজ মেয়ের বিয়ে দেন। অনেক দামি দামি স্বর্ণালংকার দেন মেয়েকে। জনগণের ব্যাপক সমর্থনে তুষার এবার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি তার স্ত্রীকে আদেশ দিলেন, তাঁর পিতার দেয়া দামি দামি স্বর্ণালংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে কেননা ওগুলো জনগণের টাকায় কেনা ছিল। তবে তাঁর গৃহীত নীতি, তাঁর বংশের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল।

Rajshahi · 2017

ক
উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
খ
কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?
গ
উদ্দীপকে শাহরিয়ার তুষারের সাথে উমাইয়া যুগের কোন খলিফার চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ
তিনি কি উমাইয়া খিলাফত পতনের জন্য দায়ী ছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?

কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা ধর্মপাল রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করেছিলেন। তবে তার পুত্র দেবপাল ক্ষমতায় আরোহণ করে রাজ্য বিস্তারে মনোযোগী হন। তিনি পূর্ব ও দক্ষিণে অনেকগুলো সফল অভিযানের মাধ্যমে বিশাল পাল সাম্রাজ্য গড়ে তোলেন। দেবপালের প্রতিটি অভিযানে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন তার দুইজন বিশ্বস্ত মন্ত্রী ও কিছুসংখ্যক দক্ষ সেনাপতি।

Dhaka · 2017

ক
কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?
খ
খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে খলিফা আব্দুল মালিকের কোন কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাজা দেবপালের মতোই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক শ্রেষ্ঠ বিজেতা ছিলেন- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?

কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা আলমগীর তার সাম্রাজ্যে ব্যাপক সংস্কার সাধন করেন। কেন্দ্রিয় টাকশাল স্থাপন করে নির্দিষ্ট মানের মুদ্রা চালু করেন। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। প্রচলিত ডাক ব্যবস্থাকে আধুনিকীকরণ করেন। সাম্রাজ্যের সৌন্দর্যবৃদ্ধির জন্য সুরম্য প্রাসাদ, নান্দনিক স্মৃতিফলক প্রভৃতি নির্মাণ করেন, যা সকলের দৃষ্টি কাড়ে। এভাবে স্থাপত্য শিল্পের বিকাশে তিনি অনবদ্য ভূমিকা রাখেন।

Dhaka · 2017

ক
'কুব্বাতুস-সাখরা' কী?
খ
খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।
গ
উদ্দীপকের রাজা আলমগীরের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুরূপ- ব্যাখ্যা করো।
ঘ
স্থাপত্য শিল্পের উন্নয়নে উদ্দীপকের রাজার তুলনায় আব্দুল মালিকের কৃতিত্ব ছিল অনেক বেশি- উক্তিটির যথার্থতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।

খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কুব্বাতুস-সাখরা' কী?

'কুব্বাতুস-সাখরা' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তিনি কি উমাইয়া খিলাফত পতনের জন্য দায়ী ছিলেন? ব্যাখ্যা করো।উদ্দীপকে শাহরিয়ার তুষারের সাথে উমাইয়া যুগের কোন খলিফার চরিত্রের মিল পাওয়া যায়? বকারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?উদ্দীপকের রাজা দেবপালের মতোই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক শ্রেষ্ঠ বিজেতা ছিলেন-উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে খলিফা আব্দুল মালিকের কোন কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েখলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?স্থাপত্য শিল্পের উন্নয়নে উদ্দীপকের রাজার তুলনায় আব্দুল মালিকের কৃতিত্ব ছিল অনেক উদ্দীপকের রাজা আলমগীরের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুখলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।'কুব্বাতুস-সাখরা' কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।