সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন?
উত্তর: উমাইয়া খলিফা সুলাইমান বিন আবদুল মালিক খিলাফতের দায়িত্ব গ্রহণের পর পূর্ববর্তী শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক বিনা অপরাধে কারারুদ্ধ হাজার হাজার বন্দিকে মুক্তি দেন। তিনি হাজ্জাজের প্রবর্তিত অনেক কঠোর ও অমানবিক কর বাতিল করেন এবং জনগণের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া তিনি তাঁর মৃত্যুর আগে সুযোগ্য ও ধর্মপরায়ণ উমর বিন আবদুল আজিজকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে মুসলিম উম্মাহর এক বিরাট কল্যাণ সাধন করেন। তাঁর এসব জনকল্যাণমূলক ও ন্যায়ভিত্তিক কাজের জন্যই ঐতিহাসিকগণ তাঁকে 'আশীর্বাদের চাবি' বা মিফতাহুল খায়ের ( [গণিত] ) বলে অভিহিত করেছেন।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন?
উত্তর