ইস্ট-ইন্ডিয়া কোম্পানির কার্যাবলির সাথে কোন উমাইয়া খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির কার্যাবলির সাথে উমাইয়া খলিফা আবদুল মালিকের শাসন সংস্কার বা 'আরবিকরণ নীতির' সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে। খলিফা আবদুল মালিক খিলাফতের দায়িত্ব গ্রহণের পর প্রশাসনকে জাতীয়করণ ও সুসংগঠিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় ভাষা হিসেবে আরবি প্রবর্তন করেন। এর পূর্বে সিরিয়ায় গ্রিক, মিশরে কপটিক এবং পারস্যে পাহলভি বা ফারসি ভাষায় সরকারি কাজকর্ম পরিচালিত হতো। ফলে সরকারি দপ্তরগুলোতে অ-আরবদের একচেটিয়া আধিপত্য ছিল। খলিফা আবদুল মালিক আরবিকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করার ফলে অ-আরবরা সরকারি চাকরি হারায় এবং আরবরা প্রশাসনের সকল স্তরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। উদ্দীপকেও দেখা যায়, মুঘল আমলে ভারতবর্ষে ফারসি ভাষায় সরকারি কাজ চললেও ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় এসে ইংরেজি চালু করে। ফলে ইংরেজি না জানার কারণে অনেক ভারতীয় মুসলমান চাকুরি হারায়। ইস্ট-ইন্ডিয়া কোম্পানির এই ইংরেজি প্রবর্তনের ফলে মুসলমানদের যে অবস্থা হয়েছিল, খলিফা আবদুল মালিকের আরবি ভাষা প্রবর্তনের ফলেও তৎকালীন অ-আরব বা পারসিকদের ঠিক একই অবস্থা হয়েছিল। তাই বলা যায়, উভয়ের প্রশাসনিক ও ভাষাগত সংস্কার নীতি এক ও অভিন্ন।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
ইস্ট-ইন্ডিয়া কোম্পানির কার্যাবলির সাথে কোন উমাইয়া খলিফার সাদৃশ্য রয়…
উদ্দীপক
Combined · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর