উদ্দীপকের স্থাপত্যচিত্র কোন ঐতিহাসিক ঘটনা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের স্থাপত্যচিত্র উমাইয়া খলিফা আব্দুল মালিকের ঐতিহাসিক ডোম অব দা রক নির্মাণের ঘটনাকে নির্দেশ করে। খলিফা আব্দুল মালিক রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার পর স্থাপত্যশিল্পে মনোনিবেশ করেন। তিনি শিল্পানুরাগী শাসক ছিলেন। মক্কা-মদিনার শাসক আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার জন্য এবং হজযাত্রীদের মক্কা থেকে জেরুজালেমের দিকে আকৃষ্ট করার জন্য ৬৯১ সালে মহানবি (সা.)-কে যে পাথরের উপর পা রেখে মিরাজে গমন করে সে পাথরকে কেন্দ্র করে একটি প্রস্তর গম্বুজ নির্মাণ করেন। যা কুব্বাতুস সাখরা বা পাথরের গম্বুজ নামে পরিচিত। এটি অষ্টভুজ আকৃতির একটি পাথরের গম্বুজ। এর অন্য 'ডোম অব দ্য রক' তিনি এর পাশে দক্ষিণ দিকে মসজিদ আল-আকসা নামে একটি সুন্দর মসজিদ। নির্মাণ করেন। তাছাড়া তিনি কয়েকটি শহর নির্মাণ করেন। তার মধ্যে দজলা নদীর পশ্চিম তীরে অবস্থিত ওয়সিত শহরটি ইতিহাসে প্রসিদ্ধ। তাই বলা যায়, স্থাপত্যশিল্পের উন্নয়নে উদ্দীপকের আব্দুল মালিকের কৃতিত্বের অনন্য নিদর্শন কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রক।
HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল
উদ্দীপকের স্থাপত্যচিত্র কোন ঐতিহাসিক ঘটনা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর