শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে পঠিত কোন শাসকের সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সাথে পঠিত উমাইয়া খলিফা আব্দুল মালিকের সাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের বায়েজিদ সাহেব সংকটকালে ক্ষমতা গ্রহণ করে রাজনৈতিক পরিস্থিতি আয়ত্তে আনেন। তিনি নানাবিধ সংস্কারের অংশ হিসেবে মাতৃভাষাকে দাপ্তরিক ভাষা করেন, মাতৃভাষার উন্নতি সাধন করেন, ডাক বিভাগের সংস্কার ও রাজস্বব্যবস্থার পুনর্বিন্যাস করেন। তার এ কর্মকান্ডের সাথে আব্দুল মালিকের কর্মকান্ডের মিল রয়েছে। ইসলামের ইতিহাসে 'রাজেন্দ্র' নামে পরিচিত আব্দুল মালিক হলেন উমাইয়া বংশের 'শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম। তিনি উমাইয়া শাসনকে এমনভাবে পুনর্গঠন ও সুদৃঢ়করণ করেন যে, তার ওপর ভিত্তি করে তার সন্তানগণ একটানা দীর্ঘসময় ক্ষমতায় ছিলেন। তিনি বিশৃঙ্খলাপূর্ণ প্রশাসনকে নানা প্রকার সংস্কারের মাধ্যমে ঢেলে সাজিয়েছিলেন। তিনি সকল বিদ্রোহ কঠোরতার সাথে দমন করে শাসনকে বিপদমুক্ত করেন। তিনি প্রাথমিক সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলা করেছেন এবং আরবি ভাষার উন্নয়ন ও আরবি মুদ্রা প্রচলনের মাধ্যমে প্রশাসনে স্থায়ী কৃতিত্বের ছাপ রাখতে সক্ষম হয়েছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় ইসলামি প্রজাতন্ত্র শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকায় সরকারি কাগজপত্র আরবি ভাষায় রক্ষিত হতো। আব্দুল মালিক শাসনব্যবস্থাকে স্বতন্ত্র ও রাষ্ট্রীয়করণ করার উদ্দেশ্যে আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদাদান করেন। তিনি তার খিলাফতকালে তৎকালীন বিদ্রোহপূর্ণ অবস্থাকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করে সকল বাধা কাটিয়ে উমাইয়া শাসনকে স্বতন্ত্র রূপদান করেন। অতএব, উদ্দীপকে আব্দুল মালিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল

উদ্দীপকের সাথে পঠিত কোন শাসকের সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বায়েজিদ সাহেবকে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই সংকট রাজনৈতিক অবস্থা মোকাবেলা করতে হয়েছে। তার শাসন আমলে কয়েকটি মূল বৈশিষ্ট্য ছিল। তিনি দৃঢ়হস্তে বিদ্রোহ দমন করেন। তিনি আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দান করেন। আরবি লিপির উৎকর্ষ সাধন এবং ডাক বিভাগের সংস্কার তার শাসন আমলের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল। এসব কারণে বায়জিদ সাহেবকে তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।

উত্তর

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া (রা.)।

উত্তর

উমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। সকল উমাইয়া খলিফা হতে ব্যতিক্রম ছিলেন। তার মধ্যে খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও নীতি লক্ষ করা যায়। উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র তিনি মজলিস-উশ-শূরার পরামর্শ মোতাবেক শাসনকার্য পরিচালনা করতেন। উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র তিনিই সৎ, সরল, পবিত্র ও ধার্মিক ছিলেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আদর্শের ও নীতির অনুসারী ছিলেন। এজন্য তাকে ইসলামের 'পঞ্চম খলিফা' বলা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে পঠিত উমাইয়া খলিফা আব্দুল মালিকের সাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের বায়েজিদ সাহেব সংকটকালে ক্ষমতা গ্রহণ করে রাজনৈতিক পরিস্থিতি আয়ত্তে আনেন। তিনি নানাবিধ সংস্কারের অংশ হিসেবে মাতৃভাষাকে দাপ্তরিক ভাষা করেন, মাতৃভাষার উন্নতি সাধন করেন, ডাক বিভাগের সংস্কার ও রাজস্বব্যবস্থার পুনর্বিন্যাস করেন। তার এ কর্মকান্ডের সাথে আব্দুল মালিকের কর্মকান্ডের মিল রয়েছে। ইসলামের ইতিহাসে 'রাজেন্দ্র' নামে পরিচিত আব্দুল মালিক হলেন উমাইয়া বংশের 'শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম। তিনি উমাইয়া শাসনকে এমনভাবে পুনর্গঠন ও সুদৃঢ়করণ করেন যে, তার ওপর ভিত্তি করে তার সন্তানগণ একটানা দীর্ঘসময় ক্ষমতায় ছিলেন। তিনি বিশৃঙ্খলাপূর্ণ প্রশাসনকে নানা প্রকার সংস্কারের মাধ্যমে ঢেলে সাজিয়েছিলেন। তিনি সকল বিদ্রোহ কঠোরতার সাথে দমন করে শাসনকে বিপদমুক্ত করেন। তিনি প্রাথমিক সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলা করেছেন এবং আরবি ভাষার উন্নয়ন ও আরবি মুদ্রা প্রচলনের মাধ্যমে প্রশাসনে স্থায়ী কৃতিত্বের ছাপ রাখতে সক্ষম হয়েছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় ইসলামি প্রজাতন্ত্র শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকায় সরকারি কাগজপত্র আরবি ভাষায় রক্ষিত হতো। আব্দুল মালিক শাসনব্যবস্থাকে স্বতন্ত্র ও রাষ্ট্রীয়করণ করার উদ্দেশ্যে আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদাদান করেন। তিনি তার খিলাফতকালে তৎকালীন বিদ্রোহপূর্ণ অবস্থাকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করে সকল বাধা কাটিয়ে উমাইয়া শাসনকে স্বতন্ত্র রূপদান করেন। অতএব, উদ্দীপকে আব্দুল মালিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

আব্দুল মালিকের শাসন সংস্কার তথা আরবি ভাষার উন্নয়ন, ডাক বিভাগের সংস্কার, আরবি মুদ্রার প্রচলন, রাজস্ব সংস্কার প্রভৃতি কর্মকাণ্ড উমাইয়া বংশের ভিত মজবুতকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এটি তার বংশকে দীর্ঘস্থায়ী করেছিল। আব্দুল মালিক, ভাষা সংস্কার করার জন্য প্রথমে সরকারি অফিসে, আরবি ভাষা প্রবর্তন করেন। তিনি ৬৯৬-৯৭ সালে সরকারি সকল কাজে আরবি ভাষা ব্যবহার করার নির্দেশ দেন। যার ফলে সকল কাগজপত্র আরবি ভাষায় সংরক্ষণ করা হয়। সমগ্র খিলাফতে একই রূপ শাসনব্যবস্থা পরিচালনা এবং ভাষার ভিন্নতার কারণে যেসব অসুবিধা ছিল তা দূরীভূত হয়। আবুল মালিকের সময়ে আরবি লিপির উৎকর্ষ সাধন করা হয়। তিনি হাজ্জাজ-বিন ইউসুফের সহযোগিতায় আরবি হরফে নোকতার প্রচলন করেন। আবুল মালিক মুদ্রাব্যবস্থার ব্যাপক সংস্কার সাধন করেন এবং সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রা প্রচলন করেন। জাতীয় মুদ্রা প্রচলনের জন্য তিনি ৬৯৫ সালে দামেস্কে একটি কেন্দ্রীয় টাকশাল স্থাপন করেন। তার সময়ে দিনার, দিরহাম ও ফালস নামের স্বর্ণ, রৌপ্য ও তাম্রমুদ্রার প্রচলন করা হয়। মুদ্রাগুলোকে জাতীয়করণের জন্য ক্রসের পরিবর্তে আরবি বর্ণমালা লেখা হয়। আবুল মালিক রাজস্বব্যবস্থার ব্যাপক সংস্কার করেন। তিনি মাওয়ালিদের ওপর খারাজ ও জিজিয়া কর ধার্য করেন। তিনি ডাক বিভাগের সংস্কার করেন এবং ডাকচৌকি নির্মাণ করেন। তাছাড়া তিনি দামেস্কে মহাফেজখানা প্রতিষ্ঠা করে রেজিস্ট্রি বিভাগের সংস্কার করেন। দিওয়ানুল রাসায়েলে সকল চিঠিপত্র সংরক্ষিত থাকত। তিনি বিচার বিভাগের সংস্কার হিসেবে দিওয়ানুল কাফ প্রতিষ্ঠা করেন। পরিশেষে বলা যায়, আবুল মালিক শাসন সংস্কার, রাজস্ব সংস্কার, ভাষা ও মুদ্রা সংস্কারের মাধ্যমে তার বংশের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করেন।
HSCIslamic History 1st paperChapter 4 : উমাইয়া খিলাফত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো"- কথাটি শাহরিয়ার তুষার ছোট বেলা থেকেই গভীরভাবে বিশ্বাস করতেন। তিনি ছাত্রজীবনে ছিলেন তুখোড় ছাত্রনেতা। দেশের প্রধানমন্ত্রী মেধাবী তুষারের গুণে মুগ্ধ হয়ে তার সাথে নিজ মেয়ের বিয়ে দেন। অনেক দামি দামি স্বর্ণালংকার দেন মেয়েকে। জনগণের ব্যাপক সমর্থনে তুষার এবার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি তার স্ত্রীকে আদেশ দিলেন, তাঁর পিতার দেয়া দামি দামি স্বর্ণালংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে কেননা ওগুলো জনগণের টাকায় কেনা ছিল। তবে তাঁর গৃহীত নীতি, তাঁর বংশের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল।

Rajshahi · 2017

ক
উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
খ
কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?
গ
উদ্দীপকে শাহরিয়ার তুষারের সাথে উমাইয়া যুগের কোন খলিফার চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ
তিনি কি উমাইয়া খিলাফত পতনের জন্য দায়ী ছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?

কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা ধর্মপাল রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করেছিলেন। তবে তার পুত্র দেবপাল ক্ষমতায় আরোহণ করে রাজ্য বিস্তারে মনোযোগী হন। তিনি পূর্ব ও দক্ষিণে অনেকগুলো সফল অভিযানের মাধ্যমে বিশাল পাল সাম্রাজ্য গড়ে তোলেন। দেবপালের প্রতিটি অভিযানে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন তার দুইজন বিশ্বস্ত মন্ত্রী ও কিছুসংখ্যক দক্ষ সেনাপতি।

Dhaka · 2017

ক
কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?
খ
খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে খলিফা আব্দুল মালিকের কোন কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাজা দেবপালের মতোই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক শ্রেষ্ঠ বিজেতা ছিলেন- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?

কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা আলমগীর তার সাম্রাজ্যে ব্যাপক সংস্কার সাধন করেন। কেন্দ্রিয় টাকশাল স্থাপন করে নির্দিষ্ট মানের মুদ্রা চালু করেন। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। প্রচলিত ডাক ব্যবস্থাকে আধুনিকীকরণ করেন। সাম্রাজ্যের সৌন্দর্যবৃদ্ধির জন্য সুরম্য প্রাসাদ, নান্দনিক স্মৃতিফলক প্রভৃতি নির্মাণ করেন, যা সকলের দৃষ্টি কাড়ে। এভাবে স্থাপত্য শিল্পের বিকাশে তিনি অনবদ্য ভূমিকা রাখেন।

Dhaka · 2017

ক
'কুব্বাতুস-সাখরা' কী?
খ
খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।
গ
উদ্দীপকের রাজা আলমগীরের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুরূপ- ব্যাখ্যা করো।
ঘ
স্থাপত্য শিল্পের উন্নয়নে উদ্দীপকের রাজার তুলনায় আব্দুল মালিকের কৃতিত্ব ছিল অনেক বেশি- উক্তিটির যথার্থতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।

খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কুব্বাতুস-সাখরা' কী?

'কুব্বাতুস-সাখরা' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তিনি কি উমাইয়া খিলাফত পতনের জন্য দায়ী ছিলেন? ব্যাখ্যা করো।উদ্দীপকে শাহরিয়ার তুষারের সাথে উমাইয়া যুগের কোন খলিফার চরিত্রের মিল পাওয়া যায়? বকারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?উদ্দীপকের রাজা দেবপালের মতোই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক শ্রেষ্ঠ বিজেতা ছিলেন-উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে খলিফা আব্দুল মালিকের কোন কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েখলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?স্থাপত্য শিল্পের উন্নয়নে উদ্দীপকের রাজার তুলনায় আব্দুল মালিকের কৃতিত্ব ছিল অনেক উদ্দীপকের রাজা আলমগীরের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুখলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।'কুব্বাতুস-সাখরা' কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।