শেয়ারFacebookWhatsApp

'পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা ছিলেন আরও বিখ্যাত।' উক্তিটি বিশ্লষণ করো।

উত্তর: 'পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা অর্থাৎ হারুন-অর-রশীদ ছিলেন আরও বিখ্যাত'— উক্তিটি যথার্থ । আব্বাসি বংশের শ্রেষ্ঠ খলিফা হারুন-অর-রশীদ শান্তিপূর্ণ বৈদেশিক নীতিতে বিশ্বাসী ছিলেন। ফ্রান্স, চীন এবং ভারতের রাজন্যবর্গের সাথে তিনি দূত এবং উপঢৌকন বিনিময় করতেন। হারুন-অর-রশীদ সাম্রাজ্যবাদী নীতি পছন্দ করতেন না। এজন্য বাইজান্টাইন সম্রাট নাইসিফোরাস বার বার সন্ধি ভঙ্গ করলেও খলিফা তাকে ক্ষমা করে দেন। উদ্দীপকে বলা হয়েছে, আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী নিজ রাজ্যের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিনি শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন খলিফা হারুন-অর-রশীদও অনেক রাজ্যের সাথে সুসম্পর্ক তৈরি করেন। ৭৯৭-৮০৬ খ্রিষ্টাব্দের মধ্যে বেশ কয়েকবার ফ্রান্সের তৎকালীন নৃপতি শার্লিম্যানের সাথে হারুনের দূত ও উপঢৌকন বিনিময় হয়। এছাড়া হারুন-অর-রশীদ চীনের সম্রাটের (Faghfur) প্রেরিত দূতকে সাদরে অভ্যর্থনা জানান এবং চৈনিকদের সাথে মুসলমানদের বন্ধুত্বের ঘোষণা দেন। ঐতিহাসিক পি কে হিট্টির মতে, ভারতের রাজাদের সাথেও হারুন-অর-রশীদের সুসম্পর্ক তৈরি হয়েছিল। প্রতিবেশী বাইজান্টাইন সাম্রাজ্যের সাথেও খলিফা সুম্পর্ক বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেন। ৭৯১ খ্রিষ্টাব্দে রোমান এবং মুসলমানদের মধ্যে সম্পাদিত চুক্তি বাইজান্টাইন সম্রাট নাইসিফোরাস ৮০৩ খ্রিষ্টাব্দে ভঙ্গ করেন। হারুন- অর-রশীদ তাকে পরাজিত ও ক্ষমা করে পুনরায় সন্ধি করেন। পরবর্তী সময়ে নাইসিফোরাস আরও কয়েকবার সন্ধি ভঙ্গ এবং যুদ্ধে খলিফার কাছে পরাজিত হন। প্রতিবারই খলিফা হারুন-অর-রশীদ তাকে ক্ষমা করেন, যা তার শান্তিপূর্ণ সহাবস্থান নীতির বড় প্রমাণ। তবে খলিফা শত্রুকে সমূলে বিনাশ না করে বার বার ক্ষমা করায় তা আব্বাসি খিলাফতের জন্য ক্ষতির কারণ হয়েছিল। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত রাজা সুমন চৌধুরী এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ দুজনেই পরাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন। তবে শত্রুকে পরাজিত এবং ক্ষমা করার ক্ষেত্রে হারুন-অর-রশীদ তুলানামূলকভাবে বেশি বিখ্যাত ছিলেন।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

'পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা…

উদ্দীপক

আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী সকলের নিকট রূপকথার রাজা বলে পরিচিত। তিনি অন্যায়কারীদের প্রতি যেমন কঠোর, তেমনি গরিব-দুঃখীদের প্রতি ছিলেন উদার ও মহানুভব। তিনি ধর্মের বিধি-বিধান শতভাগ আন্তরিকতার সাথে পালন করতেন। অসহায় ও দুঃস্থদের তিনি . অকাতরে সাহায্য-সহযোগিতা করতেন । প্রজাসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাত্রিকালে ছদ্মবেশে রাজধানী ও রাজধানীর বাইরে পথে-প্রান্তরে ঘুরে বেড়াতেন। দেশের বাইরেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিনি সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন।

Dhaka · 2018

উত্তর

বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা হলেন খালিদ বার্মাক।

উত্তর

নহর-ই-জুবাইদা হলো খলিফা হারুন-অর-রশীদের স্ত্রী জুবাইদার অর্থায়নে খনন করা একটি খালের নাম। হারুন-অর-রশীদ ৮০২ খ্রিষ্টাব্দে তার স্ত্রী জুবাইদা এবং পুত্র আমীন ও মামুনকে নিয়ে মক্কায় হজ পালন করতে যান। এ সময় জুবাইদা মক্কাবাসী ও হজ যাত্রীদের পানির কষ্ট দেখে মর্মাহত হন। তিনি পানির সংকট দূর করার জন্য প্রচুর অর্থ (প্রায় ২০ লক্ষ দিনার) ব্যয়ে ফোরাত নদীর উপকূল থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করেন। এটিই নহর- ই-জুবাইদা নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের মানবিক গুণাবলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই মিল রয়েছে। আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ ছিলেন একজন প্রজারঞ্জক শাসক। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। তিনি একদিকে অপরাধীদের কঠোর শাস্তির দিতেন, অপরদিকে নিষ্ঠার সাথে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং প্রজাদের কল্যাণে প্রচুর দান করতেন। তার এসব গুণ উদ্দীপকের শাসকের চরিত্রেও ফুটে উঠেছে। উদ্দীপকে আমরা দেখতে পাই, রাজা সুমন চৌধুরী অন্যায়কারীদের প্রতি কঠোর এবং দরিদ্র ও অসহায় মানুষের প্রতি উদার ও মহানুভব ছিলেন। আরব্য রজনীর রূপ কথার নায়ক হিসেবে পরিচিত খলিফা হারুন-অর- রশীদও এরূপ স্বভাবের ছিলেন। তিনি খারেজি সম্প্রদায় এবং খাজার উপজাতির বিদ্রোহসহ অন্যান্য বিদ্রোহ কঠোরভাবে দমন করেন। প্রজাদের কল্যাণে তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তা, মসজিদ, স্কুল, মাদ্রাসা, বিমারিস্তান (হাসপাতাল) প্রভৃতি নির্মাণ করেন। পানীয় জল ও সেচ কাজের সুবিধার জন্য হারুন-অর-রশীদ অনেক খাল খনন করেন। রাজা সুমন চৌধুরীর মতো খলিফা হারুন-অর-রশীদও প্রজাসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য রাতে ছদ্মবেশে লোকালয়ে ঘুরে বেড়াতেন। আবার, সুমন চৌধুরীর নিষ্ঠার সাথে ধর্মকর্ম করতেন ও প্রচুর দান- খয়রাত করতেন। একইভাবে খলিফা হারুন-অর-রশীদ দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ এবং প্রত্যেক রাতে একশ রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি প্রতিদিন ১০০০ দিরহাম দরিদ্র প্রজাদের দান করতেন। তবে খলিফা কিছুটা সন্দেহ প্রবণ স্বভাবের ছিলেন যা রাজা সুমন চৌধুরীর মধ্যে নেই। এ দিকটি ছাড়া রাজা সুমন চৌধুরীর মানবিক গুণাবলি এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যথেষ্ট মিল রয়েছে।

উত্তর

'পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা অর্থাৎ হারুন-অর-রশীদ ছিলেন আরও বিখ্যাত'— উক্তিটি যথার্থ । আব্বাসি বংশের শ্রেষ্ঠ খলিফা হারুন-অর-রশীদ শান্তিপূর্ণ বৈদেশিক নীতিতে বিশ্বাসী ছিলেন। ফ্রান্স, চীন এবং ভারতের রাজন্যবর্গের সাথে তিনি দূত এবং উপঢৌকন বিনিময় করতেন। হারুন-অর-রশীদ সাম্রাজ্যবাদী নীতি পছন্দ করতেন না। এজন্য বাইজান্টাইন সম্রাট নাইসিফোরাস বার বার সন্ধি ভঙ্গ করলেও খলিফা তাকে ক্ষমা করে দেন। উদ্দীপকে বলা হয়েছে, আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী নিজ রাজ্যের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিনি শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন খলিফা হারুন-অর-রশীদও অনেক রাজ্যের সাথে সুসম্পর্ক তৈরি করেন। ৭৯৭-৮০৬ খ্রিষ্টাব্দের মধ্যে বেশ কয়েকবার ফ্রান্সের তৎকালীন নৃপতি শার্লিম্যানের সাথে হারুনের দূত ও উপঢৌকন বিনিময় হয়। এছাড়া হারুন-অর-রশীদ চীনের সম্রাটের (Faghfur) প্রেরিত দূতকে সাদরে অভ্যর্থনা জানান এবং চৈনিকদের সাথে মুসলমানদের বন্ধুত্বের ঘোষণা দেন। ঐতিহাসিক পি কে হিট্টির মতে, ভারতের রাজাদের সাথেও হারুন-অর-রশীদের সুসম্পর্ক তৈরি হয়েছিল। প্রতিবেশী বাইজান্টাইন সাম্রাজ্যের সাথেও খলিফা সুম্পর্ক বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেন। ৭৯১ খ্রিষ্টাব্দে রোমান এবং মুসলমানদের মধ্যে সম্পাদিত চুক্তি বাইজান্টাইন সম্রাট নাইসিফোরাস ৮০৩ খ্রিষ্টাব্দে ভঙ্গ করেন। হারুন- অর-রশীদ তাকে পরাজিত ও ক্ষমা করে পুনরায় সন্ধি করেন। পরবর্তী সময়ে নাইসিফোরাস আরও কয়েকবার সন্ধি ভঙ্গ এবং যুদ্ধে খলিফার কাছে পরাজিত হন। প্রতিবারই খলিফা হারুন-অর-রশীদ তাকে ক্ষমা করেন, যা তার শান্তিপূর্ণ সহাবস্থান নীতির বড় প্রমাণ। তবে খলিফা শত্রুকে সমূলে বিনাশ না করে বার বার ক্ষমা করায় তা আব্বাসি খিলাফতের জন্য ক্ষতির কারণ হয়েছিল। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত রাজা সুমন চৌধুরী এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ দুজনেই পরাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন। তবে শত্রুকে পরাজিত এবং ক্ষমা করার ক্ষেত্রে হারুন-অর-রশীদ তুলানামূলকভাবে বেশি বিখ্যাত ছিলেন।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক
ক্রুসেড শব্দের অর্থ কী?
খ
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
গ
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।

আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ক্রুসেড শব্দের অর্থ কী?

ক্রুসেড শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'X′X^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

ক
বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
খ
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

ক
বুরান কে ছিলেন?
খ
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।

ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বুরান কে ছিলেন?

বুরান কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।ক্রুসেড শব্দের অর্থ কী?উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যবায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাইউদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছেভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।বুরান কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।