'রাওয়ান্দিয়া' সম্প্রদায় কারা ? ব্যাখ্যা করো ।
উত্তর: রাওয়ান্দিয়া সম্প্রদায় হলো একদল উগ্রপন্থি পারসিক। তারা আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুরকে 'আল্লাহর অবতার' বলে প্রচার করেছিল । খলিফা আবু জাফর আল মনসুরের অতি অনুগত একটি দল তিনিই 'খাদ্য ও পানীয়দাতা সৃষ্টিকর্তা'— এরকম একটি ভ্রান্ত মতবাদ প্রচার করতে থাকে ৷ তাদের এ অনৈসলামিক ও ধর্মদ্রোহিতামূলক আচরণে ধর্মপরায়ণ মানুষ ক্ষুব্ধ হয়। তখন খলিফা আল মনসুর ওই উগ্র পারসিক লোকদের কঠোর হাতে দমন করেন। আর এ বিশেষ ধর্মীয় মতবাদের দলটিই ইসলামের ইতিহাসে 'রাওয়ান্দিয়া' সম্প্রদায় নামে অভিহিত ।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
'রাওয়ান্দিয়া' সম্প্রদায় কারা ? ব্যাখ্যা করো ।
উত্তর