উদ্দীপকের আমাতুন বিবির খাল এর সাথে খলিফা হারুন অর রশিদের রাজত্বকালের কোন জনহিতকর কাজের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আমাতুন বিবির খালের সাথে খলিফা হারুন-অর-রশিদের রাজত্বকালের নহর-ই-জুবায়দার সাদৃশ্য রয়েছে। খলিফা হারুন-অর-রশিদ একজন প্রজারঞ্জক মহানুভব খলিফা ছিলেন। জন সেবায় তাকে সেকালের কোন খলিফাই অতিক্রম করতে পারেনি। খলিফা হারুন-অর-রশিদের জনসেবামূলক একটি কাজ হলো নহর-ই-জুবায়দা খাল খনন। তার তত্ত্বাবধানে স্ত্রী জুবায়দা এ কাজটি করেছিলেন। উদ্দীপকের খালের মাধ্যমে জুবায়দার এই মহৎ কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, নাদির শাহ প্রজাদের সুবিধার্থে একটি খাল খনন করেন। এই খালটি আমাতুন বিবির খাল নামে পরিচিত। খলিফা হারুন-অর-রশিদের জনহিতকর কর্মকাণ্ড দেখে তার স্ত্রী জুবায়দাও এ ব্যাপারে উৎসাহী হয়েছিলেন। তিনি হজের মৌসুমে হাজীদের পানির পানের প্রচন্ড কষ্টের কথা অবগত হয়েছিল। হাজীদের এ কষ্ট দূর করার জন্য জুবায়দা খলিফার তত্ত্বাবধানে ৮০২ খ্রিস্টাব্দে ফোরাত থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করেন । এই খালটি জুবায়দার নাম অনুসারে নহর-ই-জুবায়দা নামে পরিচিত ছিল। এর অর্থ হলো জুবায়দার খাল। এ খালের মাধ্যমে দীর্ঘদিন হাজীদের পানি পানের কষ্ট দূর হয়েছিল। অবশেষে বলা যায়, উদ্দীপকের আমাতুন বিবির খালের সাথে খলিফা হারুন-অর-রশিদের রাজত্বকালের নাহর-ই-জুবায়দার সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকের আমাতুন বিবির খাল এর সাথে খলিফা হারুন অর রশিদের রাজত্বকালে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর