উক্ত পদক্ষেপসমূহ সাম্রাজ্যে কী প্রভাব ফেলেছিল-আলোচনা কর।
উত্তর: আল-মনসুরের উক্ত পদক্ষেপ তথা দমন নীতির ফলে সকল বিদ্রোহের অবসান ঘটে এবং তিনি খিলাফতের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন। তার এ পদক্ষেপের ফলাফল ইতিবাচক হয়ে ছিল। সাম্রাজ্যকে সুদূর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ গ্রহণ করায় আবু জাফর আল মনসুরকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আবুল আব্বাস আস-সাফফাহ আব্বাসি বংশের ভিত প্রতিষ্ঠিত করলেও তিনি সাম্রাজ্যকে সুসংঘবদ্ধ কাঠামো দিতে পারেননি। কিন্তু খলিফা আল মনসুর সিংহাসনে বসে অক্লান্ত পরিশ্রম, অদম্য সাহস, দূরদর্শিতা ও প্রজ্ঞা দ্বারা ভেতরে-বাইরের সকল বিদ্রোহ দমন করে সাম্রাজ্যকে সুদৃঢ় করেন। তাই তাকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খলিফা আল-মনসুর আলী বংশীয়দের আব্বাসি খিলাফতের প্রতিদ্বন্দ্বী ভাবতেন। তাই তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হযরত আলী (রা.) ও ফাতিমা (রা.)-এর বংশধরেরা আব্বাসি বংশের উত্থানের সময় যথাযথ সাহায্য করলেও খলিফা আল মনসুর তাদেরকে সুনজরে দেখেননি। বরং খিলাফতের সম্ভাব্য দাবিদার ও প্রতিদ্বন্দ্বী মনে করে আল মনসুর তাদেরকে ধ্বংস করতে বদ্ধপরিকর হন। তাছাড়া আলির বংশধরদের প্রতি জনসাধারণের অসীম ভক্তি ও শ্রদ্ধার জন্য খলিফা মনসুর বিচলিত হন এবং তাদের ধ্বংস সাধনে তৎপর হয়ে ওঠেন। যার ফলে তিনি আলী বংশীয়দের প্রতি দুর্ব্যবহার করেন। অতএব, আল মনসুর কর্তৃক কঠোর পদক্ষেপের পথে আব্বাসীয় বংশের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত হয়। ফলে এটি ৫০০ বছর স্থায়ী হয়েছিল।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উক্ত পদক্ষেপসমূহ সাম্রাজ্যে কী প্রভাব ফেলেছিল-আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর