উদ্দীপকে উল্লিখিত রনদা প্রসাদ সাহার সাথে আব্বাসীয় বংশের কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রনদা প্রসাদ সাহার সাথে আব্বাসীয় খলিফা আল-মামুনের মিল রয়েছে। উদ্দীপকের উল্লিখিত রনদা প্রসাদ সাহা একজন জ্ঞানপিপাসু শাসক ছিলেন। তিনি জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য এবং অনুবাদ কার্যকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। রনদা প্রসাদ সাহার ন্যায় আব্বাসি খলিফা আল-মামুনও জ্ঞান-বিজ্ঞানের সাধক পুরুষ ছিলেন। জ্ঞান-বিজ্ঞানের বিকাশের জন্য তিনি ৮৩০ খ্রিষ্টাব্দে রাজধানী বাগদাদে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন যা বায়তুল হিকমা নামে পরিচিত। খলিফা আল-মামুনের এ প্রতিষ্ঠানটিতে। গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ ব্যুরো- এ তিনটি পৃথক বিভাগ স্থাপন করেন। তিনি অনুবাদ দপ্তরে গ্রিক, সিরীয়, পারসিক, সংস্কৃত ভাষায় লিখিত মূল্যবান গ্রন্থাদি এবং জগদ্বিখ্যাত লিউক, কোস্টার, গ্যালেন, ইউক্লিড, এরিস্টটল ও প্লেটো রচিত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন মৌলিক গ্রন্থাদি সংগ্রহ করে সেগুলো আররিতে অনুবাদের ব্যবস্থা করেন। এছাড়া মানকাহ ও দুবান নামক ব্রাহ্মণ পণ্ডিতের ওপর সংস্কৃত ভাষায় লিখিত ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ্যার পুস্তকাবলি এবং ঈসা বিন ইয়াহিয়া, মুসা বিল ইলদ প্রমুখ পণ্ডিতগণের ওপর পারসিক আকর গ্রন্থাবলি আরবিতে অনুবাদের ভার অর্পণ করেন। সুতরাং বলা যায়, আব্বাসি খলিফা আল-মামুন অনুবাদ কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনা তথা জ্ঞান-বিজ্ঞানে বিকাশে, বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন যা আমরা উদ্দীপকে জমিদার রনদা প্রসাদ সাহার ক্ষেত্রেও দেখতে পাই।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রনদা প্রসাদ সাহার সাথে আব্বাসীয় বংশের কোন খলিফার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর