আব্বাসি খিলাফত পতনের প্রত্যক্ষ কারণ কী ছিল ? ব্যাখ্যা করো।
উত্তর: আব্বাসি খিলাফতের পতনের প্রত্যক্ষ কারণ ছিল মোঙ্গল নেতা হালাকু খানের বাগদাদ আক্রমণ । ১২৫৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে মোঙ্গল নেতা হালাকু খান বাগদাদ আক্রমণ করেন । মোঙ্গল বাহিনী ৪০ দিন ধরে অবরোধ চালায় এবং তারা বৃহৎ প্রস্তরখণ্ড ও জ্বলন্ত অগ্নি নিক্ষেপের মাধ্যমে নগরীর দেয়াল ভেঙ্গে ফেলে। নিরুপায় খলিফা মুসতাসিম হালাকু খানের নিকট আত্মসমর্পণ করে প্রাণভিক্ষা চান। কিন্তু হালাকু খান অত্যন্ত নিষ্ঠুরভাবে খলিফা ও বাগদাদের ২০ লক্ষ জনসংখ্যার ১৬ লক্ষ মানুষকেই হত্যা করে ।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
আব্বাসি খিলাফত পতনের প্রত্যক্ষ কারণ কী ছিল ? ব্যাখ্যা করো।
উত্তর