হারুনকে আব্বাসীয় বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন ?
উত্তর: খলিফা হারুন রাজত্বকালে মুসলিম সাম্রাজ্য গৌরবের স্বর্ণশিখরে উন্নীত হওয়ার কারণে হারুনকে আব্বাসি বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। খলিফা হারুন-অর-রশীদ বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নৃপতিগণের অন্যতম বলে বিবেচিত। তার খিলাফতকাল ছিল শান্তি, সংহতি ও ঐশ্বর্যে ভরা। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে সফল হয়েছিলেন। তার রাজত্বকালে প্রাচ্য ও প্রতীচ্যের বহু রাজা-বাদশাহ তার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হন। তার শাসনব্যবস্থা একটি সুপরিকল্পিত শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এছাড়া জ্ঞান-বিজ্ঞানের উন্নতি সাধন, জনকল্যাণ সাধন, সংস্কৃতির বিকাশ সাধন হারুনের রাজত্বকালকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করেছে।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
হারুনকে আব্বাসীয় বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন ?
উত্তর