উদ্দীপকের সাথে মিল রেখে উল্লিখিত সাম্রাজ্যের আর্থ-সামাজিক অবস্থা বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের সাম্রাজ্যের সাথে সাদৃশ্যপূর্ণ আব্বাসি সাম্রাজ্যে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি হয়েছিল । আব্বাসিরা সুদীর্ঘ প্রায় ৫০০ বছরের (৭৫০-১২৫৮) রাজত্বকালে জ্ঞান - বিজ্ঞান, প্রশাসন, রাজস্ব, বিচার প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করে । যা আর্থ-সামাজিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। যদিও সমাজে ঋদের প্রচলন ছিল। উদ্দীপকেও এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মুসলিম সাম্রাজ্যের কথা বলা হয়েছে। যেখানে আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটলেও মদপান ছিল সমাজের সর্বস্তরে প্রচলিত। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে আব্বাসি শাসনামলকেই ইঙ্গিত করা হয়েছে। কারণ এ শাসনামলে আর্থ- সামাজিক অবস্থার অগ্রগতির সাথে সাথে সমাজে মদের বেশি প্রচলন ছিল। এ যুগে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছিল। এ যুগে শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয়। এ শাসনামলে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয়। এ সময় বাগদাদ, বসরা, সিরিয়া, কায়রো এবং আলেকজান্দ্রিয়া দ্রুত স্থল ও নৌবাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। এ ছাড়া এসময় মুসলিম বণিকেরা চীনের সাথে বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পাদন করেছিল। বাণিজ্য হতো মূলত সিল্ক বস্ত্র নিয়ে। ফলে চীনের ক্যান্টন প্রদেশের সাথে বাগদাদের এক সুদৃঢ় বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। তাছাড়া পশ্চিম দিকে মরক্কো ও স্পেনের সাথেও মুসলমানদের বাণিজ্যিক তৎপরতা এসময় বৃদ্ধি পায়। এ আমলে কুটির শিল্পেরও ব্যাপক বিকাশ সাধিত হয় । ফলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। এ ছাড়া আব্বাসিদের বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজব্যবস্থার প্রবর্তন ছিল যুগান্তকারী। এ সময় আরব আভিজাত্যের অহমিকার অবসান ঘটে এবং আরব-অনারব বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হয় । আব্বাসি যুগে নারীরা সমাজে উচ্চ স্থানের অধিকারী ছিলেন। তারা স্বাধীনতা ভোগ করতেন । উপরের আলোচনা থেকে বলা যায়, আব্বাসি শাসনামলে আর্থ-সামাজিক অবস্থার অসামান্য উন্নতি ঘটেছিল ।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকের সাথে মিল রেখে উল্লিখিত সাম্রাজ্যের আর্থ-সামাজিক অবস্থা বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর