শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির সাথে তোমার পঠিত আব্বাসীয় খলিফার বাইজান্টাইন নীতির তুলনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির সাথে আমার পঠিত আব্বাসি খলিফা হারুন আর-রশীদের বাইজান্টাইন নীতির সাদৃশ্য রয়েছে। আরব্য উপন্যাসের নায়ক আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের শাসনকাল ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। তার রাজত্বকালে (৭৮৬-৮০৯ খ্রি.) আব্বাসি সাম্রাজ্যে সুখ-শান্তি বিরাজমান ছিল। সাম্রাজ্যের অভ্যন্তরে ও বৈদেশিক ক্ষেত্রে বলিষ্ঠ নীতি গ্রহণ করার ফলে তার সময়ে সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি পায়। তবে বৈদেশিক নীতির ক্ষেত্রে হারুন-অর-রশীদ প্রভাবশালী শত্রু পক্ষকে বারবার ক্ষমা প্রদর্শন করেন। উদ্দীপকে বর্ণিত কনৌজ রাজ্যের শাসকের কাজেও হারুন-অর-রশীদের এ শাসননীতি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, কনৌজ রাজ্যের সম্রাট মগধ রাজ্যের রাজার সাথে সীমান্ত সংঘর্ষ পরিত্যাগ করে পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানকল্পে একটি শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। কিন্তু মগধ রাজ্যের রাজা অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে কনৌজ রাজ্য আক্রমণ করলে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। কনৌজ সম্রাট প্রাথমিক অভিযান মগধ রাজাকে পরাজিত করে পুনরায় শান্তিচুক্তি সম্পাদনে বাধ্য করেন। পরবর্তীতে মগধ রাজার প্রধান সেনাপতি রাষ্ট্রক্ষমতা লাভ করে পূর্বে সম্পাদিত শান্তি চুক্তি অগ্রাহ্য করে পুনরায় বেশ কয়েক বার কনৌজ রাজ্য আক্রমণ করলেও প্রতিবারই সে কনৌজ সম্রাটের নিকট পরাজিত হয়। অনুরূপ ঘটনা দেখা যায় খলিফা হারুন-অর-রশীদের শাসনামলে। তৎকালীন সময় খলিফা হারুন-অর-রশীদ বৈদেশিক নীতির ক্ষেত্রে বাইজান্টাইনদের বারবার যুদ্ধে পরাজিত করেও ক্ষমা করে দেন। বাইজান্টাইন কোষাধ্যক্ষ নাইসিফোরাস খলিফাকে বারবার কর প্রদানের প্রতিশ্রুতি দিয়েও ভঙ্গ করলে খলিফা হারুন-অর-রশীদ ৮০৩ খ্রিষ্টাব্দে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং সন্ধি স্বাক্ষরের মাধ্যমে কর প্রদানে বাধ্য করেন। কিন্তু ধূর্ত নাইসিফোরাস সন্ধি ভঙ্গ করে পুনরায় মুসলিম সাম্রাজ্য আক্রমণ করে। খলিফা পুনরায় তাকে পরাজিত করেন এবং কর প্রদানের শর্তে, ক্ষমা প্রদর্শন করে সন্ধি স্বাক্ষর করেন। এভাবে নাইফোরাস বারবার কর প্রদানের সন্ধি ভঙ্গ করেন এবং খলিফা হারুন-অর-রশীদ চূড়ান্ত শান্তি না দিয়ে তাকে বারবার ক্ষমা করেন। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটির সাথে খলিফা হারুন-অর-রশীদের বাইজান্টাইন নীতির সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির সাথে তোমার পঠিত আব্বাসীয় খলিফার বাইজান্টা…

উদ্দীপক

কনৌজ রাজ্যের সম্রাট মগধ রাজ্যের রাজার সাথে সীমান্ত সংঘর্ষ পরিত্যাগ করে পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানকল্পে একটি শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। কিন্তু মগধ রাজ্যের রাজা অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে কনৌজ রাজ্য আক্রমণ করলে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। কনৌজ সম্রাট প্রাথমিক অভিযানে মগধ রাজাকে পরাজিত করে পুনরায় শান্তিচুক্তি সম্পাদনে বাধ্য করেন। পরবর্তীতে মগধ রাজার প্রধান সেনাপতি রাষ্ট্রক্ষমতা লাভ করে পূর্বে সম্পাদিত শান্তি চুক্তি অগ্রাহ্য করে পুনরায় বেশ কয়েক বার কনৌজ রাজ্য আক্রমণ করলেও প্রতিবারই সে কনৌজ সম্রাটের নিকট পরাজিত হয়।

উত্তর

আব্বাসি খিলাফতের প্রতিষ্ঠাতা হলেন আবুল আব্বাস আস-সাফফাহ

উত্তর

আব্বাসি আন্দোলনকে বিপ্লবে পরিণত করার সেরা কারিগর ছিলেন আবু মুসলিম নামে আরব বংশোদ্ভূত এক পারসিক মাওয়ালি। আবু মুসলিমের বলিষ্ঠ নেতৃত্বের কারণে খোরাসান উমাইয়াবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়। ৭৪৭ খ্রিষ্টাব্দে আবু মুসলিম খোরাসানে আব্বাসিদের কালো পতাকা উত্তোলন করেন। তার কাছে খোরাসানের উমাইয়া শাসনকর্তা নসর বিন সাইয়ার পরাজিত হয়। আবু মুসলিমের সেনাপতি কাহতাবা উমাইয়া শাসনকর্তা ইয়াজিদকে পরাজিত করে ইরাকের রাজধানী কুফা দখল করেন। সেখানে ৭৪৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে আব্বাসি আন্দোলনের নেতা মুহাম্মদের পুত্র আবুল আব্বাসকে প্রথম আব্বাসকে খলিফা ঘোষণা করা হয়। আবু মুসলিমের এই অতুলনীয় সাংগঠনিক দক্ষতার জন্যই আব্বাসিদের সিংহাসন লাভ সম্ভব হয়েছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির সাথে আমার পঠিত আব্বাসি খলিফা হারুন আর-রশীদের বাইজান্টাইন নীতির সাদৃশ্য রয়েছে। আরব্য উপন্যাসের নায়ক আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের শাসনকাল ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। তার রাজত্বকালে (৭৮৬-৮০৯ খ্রি.) আব্বাসি সাম্রাজ্যে সুখ-শান্তি বিরাজমান ছিল। সাম্রাজ্যের অভ্যন্তরে ও বৈদেশিক ক্ষেত্রে বলিষ্ঠ নীতি গ্রহণ করার ফলে তার সময়ে সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি পায়। তবে বৈদেশিক নীতির ক্ষেত্রে হারুন-অর-রশীদ প্রভাবশালী শত্রু পক্ষকে বারবার ক্ষমা প্রদর্শন করেন। উদ্দীপকে বর্ণিত কনৌজ রাজ্যের শাসকের কাজেও হারুন-অর-রশীদের এ শাসননীতি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, কনৌজ রাজ্যের সম্রাট মগধ রাজ্যের রাজার সাথে সীমান্ত সংঘর্ষ পরিত্যাগ করে পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানকল্পে একটি শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। কিন্তু মগধ রাজ্যের রাজা অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে কনৌজ রাজ্য আক্রমণ করলে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। কনৌজ সম্রাট প্রাথমিক অভিযান মগধ রাজাকে পরাজিত করে পুনরায় শান্তিচুক্তি সম্পাদনে বাধ্য করেন। পরবর্তীতে মগধ রাজার প্রধান সেনাপতি রাষ্ট্রক্ষমতা লাভ করে পূর্বে সম্পাদিত শান্তি চুক্তি অগ্রাহ্য করে পুনরায় বেশ কয়েক বার কনৌজ রাজ্য আক্রমণ করলেও প্রতিবারই সে কনৌজ সম্রাটের নিকট পরাজিত হয়। অনুরূপ ঘটনা দেখা যায় খলিফা হারুন-অর-রশীদের শাসনামলে। তৎকালীন সময় খলিফা হারুন-অর-রশীদ বৈদেশিক নীতির ক্ষেত্রে বাইজান্টাইনদের বারবার যুদ্ধে পরাজিত করেও ক্ষমা করে দেন। বাইজান্টাইন কোষাধ্যক্ষ নাইসিফোরাস খলিফাকে বারবার কর প্রদানের প্রতিশ্রুতি দিয়েও ভঙ্গ করলে খলিফা হারুন-অর-রশীদ ৮০৩ খ্রিষ্টাব্দে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং সন্ধি স্বাক্ষরের মাধ্যমে কর প্রদানে বাধ্য করেন। কিন্তু ধূর্ত নাইসিফোরাস সন্ধি ভঙ্গ করে পুনরায় মুসলিম সাম্রাজ্য আক্রমণ করে। খলিফা পুনরায় তাকে পরাজিত করেন এবং কর প্রদানের শর্তে, ক্ষমা প্রদর্শন করে সন্ধি স্বাক্ষর করেন। এভাবে নাইফোরাস বারবার কর প্রদানের সন্ধি ভঙ্গ করেন এবং খলিফা হারুন-অর-রশীদ চূড়ান্ত শান্তি না দিয়ে তাকে বারবার ক্ষমা করেন। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটির সাথে খলিফা হারুন-অর-রশীদের বাইজান্টাইন নীতির সাদৃশ্য রয়েছে।

উত্তর

সামঞ্জস্যপূর্ণ খলিফা অর্থাৎ খলিফা হারুন-অর-রশীদের শাসনামল "আব্বাসি শাসনামলের স্বর্ণযুগ ছিল" উক্তিটি যথার্থ। খলিফা হারুন-অর-রশীদ তেইশ বছর (৭৮৬-৮০৯ খ্রি.) বাগদাদের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার সুদীর্ঘ রাজত্বকাল আরব ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল যুগ। এর কারণ হলো, তার অসামান্য প্রতিভা, চিত্তাকর্ষক ব্যক্তিত্ব এবং অতুলনীয় চারিত্রিক মাহাত্ম্য। আর তার শাসনামলকে আব্বাসীয় আমলের স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করা হয়। খলিফা হারুন-অর-রশীদ সিংহাসনে আরোহণের পর কঠোরহস্তে বিভিন্ন বিদ্রোহ দমন করে সাম্রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন। একজন সমরকুশলী হিসেবে সৈন্য পরিচালনায় তিনি বিশেষ দক্ষতা ও রণকুশলতার পরিচয় দেন। তাছাড়া অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে তিনি দক্ষ নৃপতি হিসেবে ইতিহাসে পরিচিতি লাভ করেন। খারেজি সম্প্রদায় দমন, অসভ্য খাজার উপজাতি এবং দাইলাম প্রদেশের বিদ্রোহীদের দমন, সিরিয়া ও সিন্ধু প্রদেশে মুদারীয় এবং হিমারীয়দের গৃহযুদ্ধের অবসান করে তিনি সাম্রাজ্যের অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করেন। হারুন-অর-রশীদের খ্যাতি এত বৃদ্ধি পায় যে, প্রাচ্য ও প্রতীচ্যের বহু রাজা তার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে ওঠেন। নবম শতাব্দীতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন খলিফা হারুনের রাজত্বকালকে গৌরবান্বিত করে। তিনি ইসলামি শরিয়াভিত্তিক সুপরিকল্পিত শাসনব্যবস্থা পরিচালনা করে আব্বাসি খিলাফতে স্বর্ণযুগের সূচনা করেন। এছাড়া বাগদাদ নগরীকে তিনি সমসাময়িক বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর নগরীতে পরিণত করেন। সুরম্য রাজপ্রাসাদ, আড়ম্বরপূর্ণ দরবার, নয়নাভিরাম মিলনায়তন দ্বারা তিনি এ শহরকে সুসজ্জিত করেন। পরিশেষে বলা যায়, খলিফা হারুন-অর-রশীদের উল্লিখিত গুণ ও কর্মের কারণে তার রাজত্বকালে মুসলিম সাম্রাজ্য উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করে। এ কারণেই তার শাসনামলকে আব্বাসি ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা যায়।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক
ক্রুসেড শব্দের অর্থ কী?
খ
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
গ
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।

আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ক্রুসেড শব্দের অর্থ কী?

ক্রুসেড শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'X′X^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

ক
বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
খ
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

ক
বুরান কে ছিলেন?
খ
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।

ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বুরান কে ছিলেন?

বুরান কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।ক্রুসেড শব্দের অর্থ কী?উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যবায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাইউদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছেভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।বুরান কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।