উদ্দীপকে কোন শাসক সম্পর্কে ইঙ্গিত প্রদান করা হয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বুয়াইয়া শাসক আজদুদ্দৌলার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আব্বাসি খিলাফতের দুর্বলতা ও অযোগ্যতার সুযোগে নবম শতাব্দী থেকেই এর অভ্যন্তরে বিভিন্ন ক্ষুদ্র ও প্রায় স্বাধীন রাষ্ট্র শক্তির অভ্যুদয় ঘটে। এ রাষ্ট্র শক্তির মধ্যে একটি হলো বুয়াইয়া। আজদুদ্দৌলাহ ছিলেন একজন বুয়াইয়া শাসক। উদ্দীপকে এ শাসকের কথাই বলা হয়েছে । উদ্দীপকে যে শাসকের কথা বলা হয়েছে তার উপাধি ছিল শাহানশাহ। তিনি তার বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন । প্রজাদের উন্নতির জন্য তিনি বহু উন্নয়নমূলক কাজ করেছিলেন। তার মৃত্যুর পর তার বংশের পতন শুরু হয়। বুয়াইয়া শাসক আজদুদ্দৌলার ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। আজদুদ্দৌলাহর পূর্ববর্তী আমিররা শুধু 'সুলতান' উপাধি গ্রহণ করে সন্তুষ্ট ছিলেন । কিন্তু আজদুদ্দৌলাই প্রথম শাসক যিনি 'সুলতান' ও 'শাহানশাহ' উভয়ই উপাধি একসাথে গ্রহণ করেন। তিনি বুয়াইয়া প্রজাদের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কাজ করেছিলেন। আজদুদ্দৌলা বুয়াইয়া আমিরদের স্থাপিত ইরাক ও পারস্যের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে সংঘবদ্ধ করে খলিফা হারুনের সাম্রাজ্যের মতো একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হযরত আলি (রা)-এর কবরস্থান বলে কথিত নাজাফে তিনি একটি অপূর্ব সমাধি সৌধ নির্মাণ করেন। তার খ্রিষ্টান উজির নসর ইবনে হারুন রাজ্যে অনেক দৃষ্টি নন্দন গির্জা ও মঠ নির্মাণ করেন। সুতরাং বোঝা যায়, উদ্দীপকে শাসক আজদুদ্দৌলার প্রতি নির্দেশ করা হয়েছে ।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকে কোন শাসক সম্পর্কে ইঙ্গিত প্রদান করা হয়েছে ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর